Advertisement
E-Paper

মাঝ-আকাশে কাগজ এগিয়ে দিলেন যাত্রী! দেখে হাঁ হয়ে গেলেন বিমানসেবিকা, কী ছিল তাতে? ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে, বৈষ্ণবী নামের চিত্রশিল্পী বিমানে ভ্রমণ করার সময় বিমানসেবিকা নামিরা শেখকে অক্লান্ত পরিশ্রম করতে দেখেন। তখনই নামিরার একটি স্কেচ (ছবি) আঁকার সিদ্ধান্ত নেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৬ ১৪:০৯
Video shows sketch artist secretly draw an air hostess at work, she surprised

ছবি: ইনস্টাগ্রাম।

বিমানে যাত্রীদের সহায়তার জন্য সবসময়ই বিমানসেবিকারা উপস্থিত থাকেন। তাঁদের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে কেউ যদি তাঁদের কাজের প্রতি কৃতজ্ঞতা বা প্রশংসা জানিয়ে কিছু উপহার দেন, তবে তা নিঃসন্দেহে এক চমৎকার সম্মাননা। অনলাইনে তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

জানা গিয়েছে, বৈষ্ণবী নামের চিত্রশিল্পী বিমানে ভ্রমণ করার সময় বিমানসেবিকা নামিরা শেখকে অক্লান্ত পরিশ্রম করতে দেখেন। তখনই নামিরার একটি স্কেচ (ছবি) আঁকার সিদ্ধান্ত নেন তিনি। পেন্সিল দিয়ে কাগজে ছবি আঁকা শুরু করেন। প্রায় ১০ মিনিটের কঠোর পরিশ্রমের পর তিনি তাঁর কল্পনার ছবিটিকে বাস্তবে রূপ দিতে সক্ষম হন। এর পর তিনি নামিরার কাছে গিয়ে ছবিটি উপহার দেন। ছবি দেখে নামিরা বিস্ময়ে হতবাক হয়ে যান। পরমুহূর্তেই আনন্দে অভিভূত হয়ে পড়েন তিনি। চিত্রশিল্পী বৈষ্ণবীর সঙ্গে করমর্দনও করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করেছেন খোদ বৈষ্ণবী। ক্যাপশন দেন, ‘‘১০ মিনিটে এক সুন্দরী বিমানসেবিকার চটজলদি স্কেচ।’’ সেই পোস্টে মন্তব্য করেছেন খোদ নামিরাও। তিনি লেখেন, ‘‘অসংখ্য ধন্যবাদ। তুমি আমার দিনটি সুন্দর করে দিলে। আমার ছবিটি খুব ভাল লেগেছে। এটি সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে থাকবে।’’ ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ন’লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ছবিটির প্রশংসা করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘চমৎকার ছবি। বিমানসেবিকার প্রতিক্রিয়াটিও ছিল দারুণ।’’

Viral Video Air hostess Instagram Viral Instagram Reel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy