Advertisement
E-Paper

ইন্ডিয়ান রক পাইথন নিয়ে লাফদড়ি খেললেন তিন তরুণ! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই, নিন্দার ঝড়

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জীবন্ত অজগরটিকে নিয়ে খেলছেন তিন তরুণ। সংরক্ষিত বন্যপ্রাণীটিকে দড়ির মতো ব্যবহার করে লাফদড়ি খেলছেন তাঁরা। তাঁদের মধ্যে দু’জন অজগরটিকে ধরে ঘোরাচ্ছেন। আর, তৃতীয় জন সেটির উপর দিয়ে লাফিয়ে পার হচ্ছেন, ঠিক যেমন লাফদড়ি খেলার সময় দড়ির উপর দিয়ে লাফ দেওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ১৫:২০
Video shows some young man playing with Indian Rock Python said to be in Keralam

ছবি: এক্স থেকে নেওয়া।

জীবন্ত ‘ইন্ডিয়ান রক পাইথন’ (এক প্রজাতির অজগর) নিয়ে লাফদড়ি খেলছেন তিন তরুণ! সমাজমাধ্যমে তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। দাবি, ঘটনাটি কেরলমের এর্নাকুলমের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জীবন্ত অজগরটিকে নিয়ে খেলছেন তিন তরুণ। সংরক্ষিত বন্যপ্রাণীটিকে দড়ির মতো ব্যবহার করে লাফদড়ি খেলছেন তাঁরা। দু’জন অজগরটিকে ধরে ঘোরাচ্ছেন। আর, তৃতীয় জন সেটির উপর দিয়ে লাফিয়ে পার হচ্ছেন, ঠিক যেমন লাফদড়ি খেলার সময় দড়ির উপর দিয়ে লাফ দেওয়া হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। বিনোদনের জন্য বন্যপ্রাণীকে এ ভাবে ব্যবহারের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে নেটপাড়ায়।

ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘স্ট্রিট ডগ অফ বোম্বে’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রাম পেজটি জোর দিয়ে জানিয়েছে, বন্যপ্রাণীদের খেলনা বা বিনোদনের মাধ্যম হিসেবে দেখা উচিত নয়। তাদেরও নিরাপত্তা পাওয়ার এবং নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলে বেঁচে থাকার অধিকার রয়েছে। পেজটির তরফে কেরলম বন দফতরকে ট্যাগ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুরোধ জানানো হয়েছে, যাতে তাঁরা এই ঘটনাটি তদন্ত করেন এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি, তরুণ প্রজন্মের মধ্যে বন্যপ্রাণীদের প্রতি সম্মান প্রদর্শন এবং বিরক্ত না করে পরিবেশে তাদের সঙ্গে সহাবস্থান করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বানও জানানো হয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরাও। ওই তরুণদের শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে।

Viral Video Indian Rock Python Keralam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy