Advertisement
E-Paper

কেঁদে আকুল শিশুকে থামাতে হিমশিম মা, এগিয়ে এলেন ট্রেনের চা বিক্রেতা, নেচে ভোলালেন একরত্তিকে! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নীরজ চৌরাসিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৮
Video shows tea seller dances to handle crying child in Train

ছবি: এক্স থেকে নেওয়া।

ট্রেনে ভ্রমণের সময় কাঁদছে খুদে সন্তান। অনেক চেষ্টা করেও থামাতে পারছেন না ক্লান্ত মা। সাহায্যে এগিয়ে এলেন ট্রেনের কামরার চা বিক্রেতা। চায়ের পাত্র রেখে নেচে ক্রন্দনরত শিশুকে শান্ত করলেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোরক্ষপুরে সন্তানের চিকিৎসার পর ট্রেনে ফেরার সময় এক তরুণী মা এক চা বিক্রেতার কাছ থেকে দারুণ মানবিকতার নিদর্শন পেয়েছেন। ক্লান্ত মা যখন ক্রন্দনরত সন্তানকে শান্ত করার জন্য হিমশিম খাচ্ছিলেন, তখন এক চা বিক্রেতা প্রথমে তরুণীকে এক কাপ চা দেন এবং নিজে শিশুটির মনোরঞ্জনের সিদ্ধান্ত নেন।

পটনার বাসিন্দা রাজা বাবু নামের ওই চা বিক্রেতাকে ট্রেনের কামরার মাঝখানের সরু পথে অত্যন্ত প্রাণবন্ত ভাবে নাচতে দেখা গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, শিশুটি প্রথমে কাঁদছিল। কিন্তু রাজা বাবু নাচ এবং নানা রকম মজার অঙ্গভঙ্গি চালিয়ে যেতে থাকেন শিশুটির সামনে, যাতে শিশুটির মনোযোগ অন্য দিকে ঘোরানো যায় এবং তার মুখে হাসি ফোটানো সম্ভব হয়।

তাঁর এই প্রচেষ্টা শীঘ্রই কাজে আসে। হাসি ফোটে তার মুখে। চা বিক্রেতার তরফে সন্তানকে শান্ত করার সেই অপ্রত্যাশিত প্রচেষ্টা দেখে হেসে ফেলেন মা-ও। ট্রেনের কামরায় থাকা বাকি যাত্রীরাও মুহূর্তটি উপভোগ করেন। অনেকে হাসি ও হাততালির মাধ্যমে রাজা বাবুকে উৎসাহ জোগান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নীরজ চৌরাসিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তরুণী মায়ের পরিস্থিতি লক্ষ্য করে এবং কোনও অনুরোধ ছাড়াই সাহায্যের জন্য এগিয়ে আসার কারণে অনেকেই ওই চা বিক্রেতার প্রশংসা করেছেন।

Viral Video Indian Railway Tea Vendor Dance Video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy