Advertisement
E-Paper

জলপূর্ণ রাস্তায় বিশাল গর্ত, দেখতে না পেয়ে নাতনিকে নিয়ে ‘পাতালপ্রবেশ’ প্রৌঢ়ার! তার পর? ভাইরাল ভিডিয়ো

জল কাটিয়ে, রাস্তার কোথাও গর্ত রয়েছে কি না সে সব দেখেশুনে এগিয়ে চলেছেন দিদা এবং নাতনি। তা সত্ত্বেও শেষরক্ষা হল না। দু’জনেই জলপূর্ণ বিশালাকার গর্তে ঢুকে গেলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বৃষ্টির জলে প্লাবিত রাস্তাঘাট। দিদার সঙ্গে সেই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছে নাতনি। জল কাটিয়ে, রাস্তার কোথাও গর্ত রয়েছে কি না সে সব দেখেশুনে এগিয়ে চলেছেন তাঁরা। তা সত্ত্বেও শেষরক্ষা হল না। দিদা এবং নাতনি এক সঙ্গেই জলপূর্ণ বিশালাকার গর্তে ঢুকে গেলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে, গুজরাতের বডোদরায়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জল থইথই রাস্তা। কাদাঘোলা জলে রাস্তা যেন নদী। সেই রাস্তা ধরে এগিয়ে আসছেন এক প্রৌঢ়া এবং এক নাবালিকা। হাঁটু পর্যন্ত প্যান্ট তুলে সতর্কতার সঙ্গে এগিয়ে আসছেন তাঁরা। পাছে কোনও গর্তে পড়ে যান সেই ভয়ে। কিন্তু এত সতর্কতা মেনেও লাভের লাভ কিছুই হল না। রাস্তার মাঝ বরাবর পৌঁছোতেই দু’জনে একসঙ্গে ঢুকে গেলেন বিশাল বড় একটি গর্তে। গর্তে পড়ে গিয়ে আর উঠতে পারলেন না দিদা ও নাতনি। আতঙ্কে চিৎকার করতে শুরু করে নাবালিকা। তার আর্তনাদ শুনে ছুটে এলেন এক তরুণী। তিনি হাত নাড়িয়ে আরও লোকজন জড়ো করতে লাগলেন। স্থানীয়েরা ছুটে এলেন। সকলে মিলে নাবালিকা এবং তার দিদাকে জলপূর্ণ গর্ত থেকে টেনে তুললেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ১৩ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকদের মনে ভিডিয়োটি উদ্বেগ সৃষ্টি করেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘রাস্তার বেহাল দশার কারণেই বর্ষাকালে দুর্ঘটনার সংখ্যা এত বেড়ে যায়।’’

Viral Video Gujarat Vadodara

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy