Advertisement
E-Paper

‘গলে লগ যা’ গানে কোমর দুলিয়ে তুমুল নাচ! মঞ্চে আগুন ঝরালেন নীলবসনা তরুণী, ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ঝড়

সমাজমাধ্যমে প্রতি দিন অসংখ্য ভিডিয়ো ভাইরাল হয়। তবে তার মধ্যে কিছু ভিডিয়ো নেটাগরিকদের বিশেষ নজর কাড়ে। হিন্দি গানের তালে ইউটিউবার পূর্বী ত্রিপাঠীর চমৎকার নাচের তেমনই একটি ভিডিয়ো এ বার প্রশংসিত হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ০৯:২০
Video shows woman in blue saree dancing in Bollywood song, internet praise her

ছবি: ইনস্টাগ্রাম।

বলিউডের ‘গলে লগ যা’ গানে নেচে ঝড় তুললেন এক তরুণী। বিস্তর প্রশংসাও কুড়োলেন। তরুণীর নাচের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচই ফেলেছে। লক্ষ লক্ষ মানুষের মনও জয় করে নিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

সমাজমাধ্যমে প্রতি দিন অসংখ্য ভিডিয়ো ভাইরাল হয়। তবে তার মধ্যে কিছু ভিডিয়ো নেটাগরিকদের বিশেষ নজর কাড়ে। হিন্দি গানের তালে ইউটিউবার পূর্বী ত্রিপাঠীর চমৎকার নাচের তেমনই একটি ভিডিয়ো এ বার প্রশংসিত হচ্ছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘গলে লগ যা’ গানে নাচছেন এক তরুণী। তাঁর পরনে নীল শাড়ি এবং হাতকাটা কালো ব্লাউজ়। একাই নাচছেন তিনি। হিন্দি গানে কোমর দুলিয়ে নেচে রীতিমতো ঝড় তুলেছেন। শাড়ির আঁচল ধরে নাড়াচ্ছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন পূর্বীই। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর তরুণীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। তাঁর আত্মবিশ্বাস এবং মুখের অভিব্যক্তিও প্রশংসা কুড়িয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমার খুব ভাল লেগেছে ভিডিয়োটি। সত্যিই তরুণী ভাল নাচেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘একেই বলে নেচে আগুন ঝরানো।’’

উল্লেখ্য, পূর্বী সমাজমাধ্যমে এক জন সুপরিচিত নৃত্যশিল্পী এবং বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর)। ইনস্টাগ্রামে ৮ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। প্রয়াগরাজের বাসিন্দা পূর্বীর নিজের একটি নাচের স্কুল রয়েছে।

Viral Video Dance Video Instagram Viral Instagram Reel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy