Advertisement
E-Paper

মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর আক্রমণ’ করে সমাজমাধ্যমে একাধিক পোস্ট, অভিযোগে নাগেরবাজার থেকে গ্রেফতার

পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছাড়া রাজনৈতিক দল এবং ধর্মীয় বিষয় নিয়ে কটাক্ষ করার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৯:১৫
ধৃত আকাশ সরকার।

ধৃত আকাশ সরকার। ছবি: ফেসবুক।

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্ট করার অভিযোগে আকাশ সরকার নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। নাগেরবাজার থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, আকাশের বিরুদ্ধে অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রী ছাড়াও বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়িয়েছেন সমাজমাধ্যমে। কোনও কোনও পোস্ট অশালীন। ওই যুবকের নিশানা থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে আকাশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

আকাশের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রয়েছে ২৯৯, ৩৫৩(১), ৩৫৩(২) এবং ৩৫৬(১) ইত্যাদি ধারা। পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছাড়া রাজনৈতিক দল এবং ধর্মীয় বিষয় নিয়ে কটাক্ষ করার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। সোমবারই তাঁকে ব্যারাকপুর আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতের সমাজমাধ্যম প্রোফাইল পরীক্ষা করা হচ্ছে। তিনি অতীতেও ‘আক্রমণাত্মক’ পোস্ট করেছেন বলে অভিযোগ।

Nagerbazar Police case Social Media Post

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy