Advertisement
E-Paper

খনি অঞ্চলে ফের ইডির হানা, পুলিশকে সঙ্গে নিয়ে অন্ডালে তল্লাশি ব্যবসায়ী তথা কংগ্রেস নেতার বাড়িতে

একাধিক গাড়িতে চেপে তদন্তকারী দলটি ব্যবসায়ীর বাড়িতে এসে পৌঁছোয়। তাঁদের সঙ্গে পুলিশ-প্রশাসনের কিছু আধিকারিকও উপস্থিত ছিলেন। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৫
দিলীপ জাতীয় কংগ্রেসের স্থানীয় নেতা ও আরকে এইচআইভি এইড  কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত।

দিলীপ জাতীয় কংগ্রেসের স্থানীয় নেতা ও আরকে এইচআইভি এইড কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। —নিজস্ব চিত্র।

বুধবার ভোরে অন্ডালের সিএল জামবাদ এলাকায় দিলীপ তুরি নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তদন্তকারী দলটি একাধিক গাড়িতে চেপে ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পৌঁছোয়। তাদের সঙ্গে কয়েক জন পুলিশ আধিকারিকও ছিলেন।

দিলীপ জাতীয় কংগ্রেসের স্থানীয় নেতা ও আরকে এইচআইভি এইড কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। পাশাপাশি পরিবহণ ব্যবসাও রয়েছে তাঁর। ইসিএলের বিভিন্ন কোলিয়ারি এবং খনিতে অ্যাম্বুল্যান্স ও অন্যান্য গাড়ি তিনি ভাড়া খাটান।

তবে ঠিক কোন মামলার তদন্তে বা কী কারণে দিলীপের বাড়িতে ইডির এই অভিযান, সে বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে এখনও কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। কেন হঠাৎ ইডি কংগ্রেস নেতার বাড়িতে হানা দিল তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

বুধবার ভোরে তদন্তকারী দল এলাকায় পৌঁছোতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই বাড়ির আশপাশে ভিড় জমতে শুরু করে। যদিও তল্লাশিতে কী কী নথি বা সামগ্রী মিলেছে, বা কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও নির্ভরযোগ্য তথ্য সামনে আসেনি।

ED Raid

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy