Advertisement
E-Paper

মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কেক কেটে শূন্যে গুলি ছুড়ে জন্মদিন পালন! আসানসোলের ‘বার্থডে বয়’-কে খুঁজে বার করল পুলিশ

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, ‘বার্থডে সেলিব্রেশন’ হচ্ছে শূন্যে গুলি চালিয়ে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫১
Durgapur Birthday celebration

জন্মদিন পালনের সেই দৃশ্য।— ছবি: ভাইরাল ভিডিয়ো থেকে প্রাপ্ত।

শুনশান রাস্তা। গাড়ি দাঁড় করিয়ে নামলেন কয়েক জন যুবক। গাড়ির বনেটে রাখা হল বড় কেক। সেটি কাটলেন সাদা শার্ট-কালো ট্রাউজ়ার্স পরিহিত এক যুবক। মাথায় ক্যাপ। কেক কাটার পর পিস্তল নিয়ে শূন্যে তুললেন। একবার গুলি চালালেন। তার পর বন্ধুর হাতে দিলেন পিস্তল। তিনিও শূন্যে গুলি ছুড়লেন। এ ভাবেই জন্মদিন পালন হল পশ্চিম বর্ধমানের আসানসোলের একটি রাস্তায়। ঘটনার তদন্তে পুলিশ।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, ‘বার্থডে সেলিব্রেশন’ হচ্ছে শূন্যে গুলি চালিয়ে। খোঁজখবর করে জানা যায়, ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার নিউটাউন এলাকায়। তদন্ত শুরু হয়।

ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ কমিশনার প্রণব কুমার বলেন, ‘‘দিন কয়েক আগে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত নিউটাউন এলাকায় ওই ঘটনা ঘটে। বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে শূন্যে গুলি চালানো হয়, এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আগ্নেয়াস্ত্র হাতে যে যুবককে দেখা গিয়েছিল, তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

পুলিশের প্রাথমিক অনুমান, যে আগ্নেয়াস্ত্র ভিডিয়োয় দেখা গিয়েছে, সেটা আসল না-ও হতে পারে। খেলনা পিস্তল ব্যবহার হয়েছে কি না, এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পরেই তা নিশ্চিত হবে।

Durgapur Birthday Celebration Arms

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy