Advertisement
E-Paper

কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার যুবক! তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর ওই কিশোরী চিকিৎসার জন্য মেমারির পাহাড়হাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আসে। কিশোরীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার বিষয়টি মেমারি থানায় জানান।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ০১:৪২

— প্রতীকী চিত্র।

১৭ বছরের এক কিশোরীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। শুক্রবার সকালে মেমারি থানা এলাকার নিজের বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ দিনই তাঁকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে সাত দিন নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ। তবে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর ওই কিশোরী চিকিৎসার জন্য মেমারির পাহাড়হাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আসে। কিশোরীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার বিষয়টি মেমারি থানায় জানান। এরপরই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) ধারা এবং পকসো আইনের ৬ ধারায় মামলা রুজু করে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কিশোরীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় মেমারির ওই যুবক জড়িত বলে অভিযোগ। এরপরই শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Memari Bardhaman Early Pregnancy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy