Advertisement
E-Paper

ক্ষমা চাইতে হবে! ‘ভোটচোর’ বলায় মহুয়াকে আইনি নোটিস মুখ্যসচিব মনোজের, ডিলিট করতে বললেন পোস্ট

মনোজ দাবি করেছেন, মহুয়ার অভিযোগের ফলে তাঁর সততা, পেশাগত দক্ষতা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মহুয়াকে দু’টি পোস্ট মুছে ফেলতে হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ২০:৫৯
মহুয়া মৈত্রকে আইনি নোটিস মনোজ অগ্রবালের।

মহুয়া মৈত্রকে আইনি নোটিস মনোজ অগ্রবালের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যমে পোস্ট দিয়ে ‘ভোটচোর’ বলেছেন! এই অভিযোগ করে মহুয়াকে আইনি নোটিস পাঠালেন রাজ্যের মুখ্যসচিব তথা প্রাক্তন মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) মনোজ অগ্রবাল। তাঁর আইনজীবী জানিয়েছেন, নোটিস পাওয়ার পরেই দু’টি পোস্ট ডিলিট করতে হবে মহুয়াকে। তাঁর মক্কেলের কাছে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। মহুয়া জানিয়েছেন, তিনি এই নোটিস নিয়ে ‘তোয়াক্কা’ করেন না।

মনোজের অভিযোগ, সমাজমাধ্যমে তাঁকে ‘ভোটচোর’ বলে উল্লেখ করেছিলেন মহুয়া। মহুয়ার বক্তব্য ছিল, লক্ষ লক্ষ বৈধ বাঙালি ভোটারের ভোটাধিকার বেআইনি ভাবে কেড়ে নেওয়ার জন্য মনোজ দায়ী। সমাজমাধ্যমের ওই পোস্টে মহুয়ার বক্তব্য ছিল, ‘‘দেশ এ বার আপনাকে ধাওয়া করবে। ছাড় পাবেন না।’’ মনোজের আইনজীবীর বক্তব্য, প্রাক্তন সিইও কোনও ভোট চুরি, কারচুপি বা বেআইনি কাজ করেননি। তাঁর কাজ ছিল আইন এবং নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সরকারি দায়িত্ব পালন করা।

মনোজ দাবি করেছেন, মহুয়ার অভিযোগের ফলে তাঁর সততা, পেশাগত দক্ষতা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মহুয়াকে দু’টি পোস্ট মুছে ফেলতে হবে। সেই সঙ্গে লিখিত ভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের মানহানিকর মন্তব্য করবেন না বলে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। মানহানির ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা এবং আইনি ও আনুষঙ্গিক খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে। মনোজের তরফে জানানো হয়েছে, তাঁর আইনি নোটিসের জবাব না দিলে দেওয়ানি ও ফৌজদারি আইনি পদক্ষেপ করা হবে।

Mahua Moitra

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy