Advertisement
E-Paper

পুজোর মাসে উৎসবের আগে বেতন তো হবেই, ২০ শতাংশ ডিএ-ও মিলবে! সরকারি কর্মচারীদের ‘সুখবর’ মুখ্যমন্ত্রীর

চলতি বছর বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ব্যবধান ছিল ৪২ শতাংশ। পরে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ২০ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ২০:০৪
good news for government employees: salaries and a 20% DA hike to be received before Durga Puja

পুজোর আগে বেতন-সহ ডিএ দেওয়ার বিষয়ে আর কী বললেন মুখ্যমন্ত্রী? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পুজোর মাসে বেতনের সঙ্গেই বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। মঙ্গলবার ভবানী ভবনে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আইপিএসদের কথা বলছি না। তাঁরা কেন্দ্রীয় কাঠামো অনুযায়ী বেতন পান, ডিএ পান। যাঁরা তাঁদের নীচে আছেন, তাঁদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে ৪২ শতাংশ ডিএ-র গ্যাপ ছিল। এক দিনে পারব না, একটু সময় দিতে হবে।’’ তিনি জানান, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ব্যবধান ধীরে ধীরে কমানোর পথে এগোচ্ছে সরকার।

এর পরেই পুজোর আগে বেতন দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাজেটে ঘোষণা হয়েছে, ২০ শতাংশ ডিএ অক্টোবর মাসে পাবেন। আমি অর্থসচিব, অর্থমন্ত্রীকে বলেছি যে, পুজোর মাসে, পুজোর আগে অক্টোবর মাসের বেতন দিতে এবং ২০ শতাংশ অ্যাডিশনাল ডিএ দিতে। আপনাদের সব কাজ আমাদের নজর রয়েছে।’’ অর্থাৎ, পুজোর আগেই বেতন এবং ২০ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। পাশাপাশি সপ্তম বেতন কমিশন নিয়েও রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অন্য রাজ্যে অষ্টম বেতন কমিশন চালু হয়ে গিয়েছে। এখানে সপ্তম বেতন কমিশনই চালু হয়নি। আমরা সপ্তম বেতন কমিশন গড়ে দিয়েছি। তাদের রিপোর্ট আমাদের কাছে জমা পড়লেই সপ্তম বেতন কমিশন চালু করে দেওয়া হবে।’’

প্রসঙ্গত, চলতি বছর বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ব্যবধান ছিল ৪২ শতাংশ। পরে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ২০ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেন। সেই ঘোষণা অনুযায়ী নভেম্বর মাসে অক্টোবরের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ দেওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় সেই সময়সীমা এগিয়ে এনে পুজোর আগেই অক্টোবরের বেতন এবং ডিএ দেওয়ার কথা জানানো হয়েছে।

Dearness Allowances State Govt Employee WB State Government Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy