Advertisement
E-Paper

ন্যাশনাল মেডিক্যাল কলেজের শিশুরোগ বিভাগের ছাদে মোবাইলের টাওয়ার বসানো কেন? তদন্তের দাবি ‘এন‌এম‌ও’র

ন্যাশনাল মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বছর চারেক আগে শিশুরোগ বিভাগের ছাদে ওই মোবাইল টাওয়ার বসানো হয়। তৃণমূল আমলের এই পদক্ষেপের পিছনেও আর্থিক দুর্নীতি রয়েছে বলে অভিযোগ এন‌এম‌ওর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ০০:৩১
শিশুরোগ বিভাগের‌ ছাদে মোবাইল টাওয়ার বসানো নিয়ে তদন্তের দাবি করল আর‌এসএসের চিকিৎসক সংগঠন এন‌এম‌ও।

শিশুরোগ বিভাগের‌ ছাদে মোবাইল টাওয়ার বসানো নিয়ে তদন্তের দাবি করল আর‌এসএসের চিকিৎসক সংগঠন এন‌এম‌ও। — নিজস্ব চিত্র।

ন্যাশনাল মেডিক্যাল কলেজের শিশুরোগ বিভাগের‌ ছাদে মোবাইল টাওয়ার বসানো নিয়ে তদন্তের দাবি করল আর‌এসএসের চিকিৎসক সংগঠন এন‌এম‌ও (ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন)। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান এন‌এম‌ওর রাজ্য সম্পাদক অর্ণপ পাল।

ন্যাশনাল মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বছর চারেক আগে শিশুরোগ বিভাগের ছাদে ওই মোবাইল টাওয়ার বসানো হয়। তৃণমূল আমলের এই পদক্ষেপের পিছনেও আর্থিক দুর্নীতি রয়েছে বলে অভিযোগ এন‌এম‌ওর। সংগঠনের রাজ্য সম্পাদক বলেন, “শিশুরোগ বিভাগের ছাদে যেখানে মোবাইল টাওয়ার বসানো হয়েছে তার নীচেই শিশুদের ওয়ার্ড রয়েছে। একটা সরকারি মেডিক্যাল কলেজের ছাদে মোবাইল টাওয়ার বসানোর অনুমতি কী ভাবে মিলল?” তাঁর সংযোজন, “আমরা স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করে এ বিষয়ে তদন্ত করার অনুরোধ জানিয়েছি‌। আসলে তৃণমূল আমলে স্বাস্থ্য ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হয়েছে।”

এন‌এম‌ওর অভিযোগ প্রসঙ্গে ন্যাশনাল মেডিক্যাল কলেজের এক আধিকারিক বলেন, “হাসপাতালে মোবাইলের নেটওয়ার্ক না থাকায় কাজ করতে অসুবিধা হচ্ছিল। তাই স্বাস্থ্য ভবনের অনুমতিক্রমেই শিশুরোগ বিভাগের পাশাপাশি প্রশাসনিক কার্যালয়ের ছাদে টাওয়ার বসানো হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ নিজের থেকে কিছু করেনি।” এর মধ্যে ‘দুর্নীতি’র অভিযোগ ভিত্তিহীন বলে মত ওই আধিকারিকের।

Calcutta National Medical College Mobile Tower

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy