কলকাতার চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত বিহারের দুই বাসিন্দার বাড়িতে সরকারি সহায়তা পৌঁছে দিল রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের নেতৃত্বে একটি দল গিয়েছিল মৃতদের বাড়িতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মৃতদের পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলিয়ে দেন প্রতিমন্ত্রী।
গত ১৭ অক্টোবর সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনের মণ্ডপের সামনে প্রাণ যায় ১৯ জনের। তাঁদের মধ্যে ১৭ জন এ রাজ্যের। তাঁদের প্রত্যেকের বাড়ি গিয়ে সরকারি সহায়তা পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বাকি দু’জন মৃত ভিন্রাজ্যের। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রতিমন্ত্রী উমেশ তাঁদের বাড়িতে যাবেন।
আরও পড়ুন:
শুক্রবার উমেশ গিয়েছিলেন বিহারের মুজফ্ফরপুরে মৃত অভিষেক শ্রীবাস্তব এবং আয়াংশ শ্রীবাস্তবের বাড়িতে। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে। ওই পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার দু’টি চেক তুলে দিয়েছেন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন দফতর প্রতিমন্ত্রী পরিবারকে জানিয়েছেন, আগামিদিনে কোনও অসুবিধায় পাশে থাকবে তারা। পরিবারের একজনের চাকরির জন্য আবেদন করা হয়েছে। ভিডিয়ো কলে মুখ্যমন্ত্রী শুভেন্দু তাদের জানান, তিনি বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে কথা বলে ওই রাজ্যে পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করবেন।