Advertisement
E-Paper

‘প্রেম করে’ বেধড়ক মারে মৃত্যু যুবকের! আসানসোলে দুই অভিযুক্ত গ্রেফতার, আটক করা হল বিবাহিত ‘প্রেমিকা’কেও

মৃতের নাম অশোককুমার সিংহ ওরফে ভিকি। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, ভিকির পুরো পরিবার থাকে দিল্লিতে। যুবক বিবাহিত। তাঁর দুটো নাবালক সন্তান রয়েছে। মাঝেমধ্যে সালানপুরের রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকায় হিন্দুস্তান কেবলস্ এলাকায় একটি কোয়ার্টারে থাকতেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৫:০৯
Asansol Extramarital Affair Case

‘প্রেমিকা’র বাড়ি গিয়ে মারে মৃত্যু অশোককুমার সিংহ ওরফে বিকির। —নিজস্ব চিত্র।

প্রতিবেশী মহিলার সঙ্গে পরকীয়া করছেন। এই অভিযোগে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুর থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের নাম অশোককুমার সিংহ ওরফে ভিকি। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, ভিকির পুরো পরিবার থাকে দিল্লিতে। যুবক বিবাহিত। তাঁর দুটো নাবালক সন্তান রয়েছে। মাঝেমধ্যে সালানপুরের রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকায় হিন্দুস্তান কেবলস্ এলাকায় একটি কোয়ার্টারে থাকতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, সেখানকার এক বিবাহিতার সঙ্গে ভিকির ‘ঘনিষ্ঠতা’ নিয়ে অশান্তি ছড়ায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভিকি মন্টু যাদব নামে এক জনের বাড়ি গিয়েছিলেন। কয়েক জন দাবি করেন, মন্টুর স্ত্রীর সঙ্গে ভিকির বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। ভিকি তাঁদের বাড়ি গিয়েছেন, এই খবর পেয়ে কাজ ফেলে বাড়ি চলে যান মন্টু। দু’জনের মধ্যে বচসা এবং হাতাহাতি হয়।

অভিযোগ, কয়েকজন পরিচিতকে নিয়ে ভিকিকে ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করেন মন্টু। প্রহৃতের পিসির দাবি, মিথ্যা অভিযোগে তাঁর ভাইপোকে পরিকল্পনা করে মারধর করা হয়। তাতেই প্রাণ গিয়েছে তাঁর।

ভিকিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিলেন স্থানীয়েরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ভিকির। তখন তাঁকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ওই যুবক।

অভিযোগের ভিত্তিতে খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সুরেন্দ্র যাদব এবং দীপক যাদব। তাঁরা মন্টুর পরিচিত বলে খবর। বাকি অভিযুক্তদের তল্লাশি শুরু করেছে রূপনারায়াণপুর ফাঁড়ির পুলিশ। ধৃত দু’জনকেই আসানসোল আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিশ। যে মহিলার সঙ্গে ভিকির প্রণয়ঘটিত সম্পর্ক ছিল বলে অভিযোগ, তদন্তের স্বার্থে তাঁকেও আটক করেছে পুলিশ।

Asansol Extramarital Affair Crime Murder Case Man Beaten to Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy