Advertisement
E-Paper

উত্তরপ্রদেশ থেকে বিরল প্রজাতির ৪২টি কচ্ছপ আনা হয়েছিল! ট্যাক্সিতে তোলার সময় হাওড়ায় ধরল ট্রাফিক পুলিশ

পুলিশ সূত্রে খবর, হাওড়া রেলস্টেশনের কাছে কর্তব্যরত ট্রাফিক কর্মীদের নজরে পড়ে দু’জন ব্যক্তি থার্মোকলের একটি বাক্স ট্যাক্সিতে তুলছে। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১৮:৪৪
Turtle Recovery

উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ। —নিজস্ব চিত্র।

ট্রাফিক পুলিশের তৎপরতায় উদ্ধার ৪২টি বিরল প্রজাতির কচ্ছপ। হাওড়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে সেগুলোকে পাওয়া যায়। পাচারের চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে এক ব্যক্তিকে।

পুলিশ সূত্রে খবর, হাওড়া রেলস্টেশনের কাছে কর্তব্যরত ট্রাফিক কর্মীদের নজরে পড়ে দু’জন ব্যক্তি থার্মোকলের একটি বাক্স ট্যাক্সিতে তুলছে। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের। সন্দেহ হওয়ায় তাঁরা ওই ট্যাক্সিটির কাছে এগিয়ে যান। থার্মোকলের বাক্সে কী আছে দেখতে চান। তখন দু’জনের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান। অন্যজনকে ধরে ফেলে ট্রাফিক পুলিশ। থার্মোকলের বাক্স খুলতে দেখা যায় বিরল প্রজাতির বেশ কয়েকটি কচ্ছপ।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দুন এক্সপ্রেসে উত্তরপ্রদেশ থেকে কচ্ছপগুলো নিয়ে আসা হয়েছিল হাওড়ায়। ঘটনাক্রমে হাওড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া মোট ৪২টি কচ্ছপ তুলে দেওয়া হয়েছে গোলাবাড়ি থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে পাচারকারী সন্দেহে অভিযুক্ত যুবককে। পুলিশ জানিয়েছে, বন দফতরের হাতে তুলে দেওয়া হবে কচ্ছপগুলো। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে।

Turtle Howrah Traffic Police Howrah City Police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy