Advertisement
E-Paper

বিধানসভার শৌচাগার থেকে উদ্ধার ক্যান্টিনকর্মীর দেহ! ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখা

সকালে বিধানসভার শৌচাগারে এক বয়স্ক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়। উমেশচন্দ্র দাস নামের ওই ব্যক্তি বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১০:৫১
বিধানসভা ভবন।

বিধানসভা ভবন। —ফাইল চিত্র

রাজ্য বিধানসভায় দেহ উদ্ধার! ঘটনাস্থলে গেল পুলিশ।

সোমবার সকালে বিধানসভার শৌচাগারে মধ্যবয়স্ক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়। উমেশচন্দ্র দাস (৪৬) নামের ওই ব্যক্তি বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন।

সকালে বিধানসভার ভিতরে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যান হেয়ার স্ট্রিট থানার পুলিশকর্মী এবং লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা। কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, উমেশ গত ১৫ বছর ধরে বিধানসভার ক্যান্টিনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। সোমবার সকালে উমেশকে অচেতন অবস্থায় উদ্ধার করার সময় তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। এই ঘটনায় পুলিশের কাছে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।

unnatural death Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy