Advertisement
E-Paper

দমদমে ডেঙ্গির বলি ১০ বছরের স্কুলছাত্র, টানা জ্বরের পর আচমকা কমে যায় প্লেটলেট, হাসপাতালের পথেই মৃত্যু!

দমদমের বেদিয়াপাড়ার বাসিন্দা জয়িষ্ণু মজুমদার। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরে সে অসুস্থ ছিল। জ্বর আসছিল বার বার। বুধবার সকালে সেই জ্বরের মাত্রা বাড়তে থাকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ২০:০১
ডেঙ্গির প্রকোপ বাড়ছে কলকাতা ও শহরতলিতে।

ডেঙ্গির প্রকোপ বাড়ছে কলকাতা ও শহরতলিতে। —ফাইল চিত্র।

বর্ষার রেশ কাটতে না কাটতেই শহরে ফের ডেঙ্গির প্রকোপ। প্রাণ গেল ১০ বছরের এক স্কুলছাত্রের। দমদমের ওই বালক গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। রক্তপরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। বুধবার বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

দমদমের বেদিয়াপাড়ার বাসিন্দা জয়িষ্ণু মজুমদার। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরে সে অসুস্থ ছিল। জ্বর আসছিল বার বার। বুধবার সকালে সেই জ্বরের মাত্রা বাড়তে থাকে। চিকিৎসকদের পরামর্শে তার রক্তপরীক্ষা করানো হয়। সেখানেই ডেঙ্গি ধরা পড়ে। দেখা যায়, জয়িষ্ণুর শরীরে অস্বাভাবিক মাত্রায় কমে গিয়েছে প্লেটলেট। দ্রুত তাকে দত্তাবাদ সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছিল। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর শংসাপত্রে জয়িষ্ণুর মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির উল্লেখ রয়েছে। মশাবাহিত ওই রোগের কারণে তার শ্বাসযন্ত্রে নিউমোনিয়া সংক্রান্ত উপসর্গ (অ্যাকিউট রেসপিরেশন নিউমোনিয়াল শক) দেখা দিয়েছিল।

প্রতি বছরই বর্ষা এবং তার পরবর্তী সময়ে শহর ও শহরতলিতে ডেঙ্গির প্রকোপ বাড়ে। বিভিন্ন জায়গায় জল জমে থাকার কারণে মশার লার্ভা দ্রুত বংশবৃদ্ধি করে ফেলে এই সময়। এ নিয়ে সচেতনতা প্রসারের জন্য সরকারের তরফেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তার পরের দিনই ডেঙ্গিতে নাবালকের মৃত্যুর খবর প্রকাশ্যে এল। রোগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সচেতনতা প্রসারে আরও জোর দেওয়া হবে, জানিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।

Dengue Dengue Fear dumdum kolkata news

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy