Advertisement
E-Paper

দুপুর থেকে দুর্যোগ, আগামী ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ভিজবে পুরো দক্ষিণবঙ্গই

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার সারাদিন কলকাতায় বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শহরে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১২:৩৯
Rain in Kolkata

দুপুর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ কলকাতায়। —ফাইল চিত্র।

দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে শহরের নানা অংশে। বেলা ১২টা থেকে আগামী দু’-তিন ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, সোমবার কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়া উত্তর ২৪ পরগনা, হুগলির মতো জেলায় বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা বাতাস বইতে পারে। বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার সারাদিন কলকাতায় বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শহরে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। এ ছাড়়াও সোমবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং নদিয়ায়। মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী দু’দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দুর্যোগ চলতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

Weather Forecast Raining Kolkata Weather

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy