Advertisement
E-Paper

তোপসিয়ার কাছে মা উড়ালপুলে গাড়ি দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে আহত দুই, এসএসকেএমে ভর্তি এক জন

শনিবার সকাল ৮টা নাগাদ মা উড়ালপুলে তোপসিয়ার হিন্দু কবরস্থানের কাছে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালো রঙের গাড়ি ডিভাইডার টপকে উল্টো দিকের একটি গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১১:৩৮
আপাতত দু’টি গাড়িই তোপসিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আপাতত দু’টি গাড়িই তোপসিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। ছবি: সংগৃহীত।

মা উড়ালপুলে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত দুই। শনিবার সকালের ঘটনা। দু’জনকেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে শনিবার সকাল ৮টা নাগাদ মা উড়ালপুলের তোপসিয়ার হিন্দু কবরস্থানের কাছে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালো রঙের গাড়ি ডিভাইডার টপকে উল্টো দিকের একটি গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে। সূত্রের খবর দু’জন গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় তোপসিয়া থানার পুলিশ। এক জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। এক জনকে নিয়ে যাওয়া হয় অন্য একটি হাসপাতালে। কালো গাড়িটির চালক নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত দু’টি গাড়িই তোপসিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Car Accident maa flyover

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy