Advertisement
E-Paper

শিবের মাথায় জল ঢালতে গিয়ে অঘটন! সুবর্ণরেখার চোরাবালিতে তলিয়ে মৃত্যু ১৫ বছরের ছাত্রীর

সাঁকরাইলের কাঠুয়াপাল গ্ৰামের পাশ দিয়েই বয়ে গিয়েছে সুবর্ণরেখা। শিবমন্দিরটিও নদীর কাছে। সকাল থেকেই গ্ৰামের মহিলারা নদীঘাট থেকে জল এনে মন্দিরে যাচ্ছিলেন। তখনই ওই দুর্ঘটনা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ২১:০৪

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সুবর্ণরেখা নদীতে জল আনতে গিয়ে খাদানের চোরাবালিতে তলিয়ে মৃত্যু কিশোরীর। সোমবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের দক্ষিণ রগড়া এলাকার কাঠুয়াপাল গ্রামের ঘটনা।

মৃতার নাম প্রিয়ঙ্কা রায়। বয়স মাত্র ১৫ বছর। পরিবার সূত্রে খবর, সোমবার সকালে নদীতে জল আনতে গিয়েছিল ওই নাবালিকা। গ্ৰামের মন্দিরে শিবলিঙ্গে জল ঢালবে বলে কয়েক জনের সঙ্গী হয় সে। নদী থেকে জল তোলার সময় ওই দুর্ঘটনা হয়।

সাঁকরাইলের কাঠুয়াপাল গ্ৰামের পাশ দিয়েই বয়ে গিয়েছে সুবর্ণরেখা। শিবমন্দিরটিও নদীর কাছে। সকাল থেকেই গ্ৰামের মহিলারা নদীঘাট থেকে জল এনে মন্দিরে যাচ্ছিলেন। শিবের মাথায় জল ঢেলে প্রিয়ঙ্কার স্কুলে যাওয়ার কথা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, জল তোলার সময়ে চোরাবালির গর্তে পড়ে যায় মেয়েটি। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় সে। ঘণ্টাখানেকের চেষ্টায় প্রিয়ঙ্কাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের সামনে দাঁড়িয়ে বলেন মৃতার দাদুর অনুযোগ, নদীর পাশে বালি খাদান থেকে বালি তোলা বন্ধ করার জন্য তাঁরা প্রশাসনের কাছে দরবার করেছেন। কিন্তু কাজ হয়নি তাতে। তবে সাঁকরাইল থানার পুলিশ সূত্রে খবর, বর্তমানে ওই এলাকায় কোনও বালি খাদান নেই। ২০২২ সালে একটি খাদান ছিল। বালি তোলার জন্য নদীর উপরে বালি, মাটি দিয়ে রাস্তা বানানো হয়েছিল। কিশোরী রাস্তা দিয়ে যেতে গিয়ে সেই চোরাবালিতে পড়ে গিয়েছিল।

Jhargram Death Case Student Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy