Advertisement
E-Paper

খড়্গপুর-চিচিড়া জাতীয় সড়কে প্লাস্টিক, রাসায়নিক বোঝাই গাড়ি উল্টে বিধ্বংসী আগুন, পুড়ল আরও দু’টি গাড়ি

ঝাড়গ্রামের চিয়াপাড়ার কাছে দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। রাসায়নিক বোঝাই ট্যাঙ্কার উল্টে আগুন ছড়িয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা অন্য গাড়িতেও। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, পরে স্বাভাবিক হয় যান চলাচল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১২:২৪
বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে চিচিড়া চেকপোস্ট পেরিয়ে ট্যাঙ্কারটি লোধাশুলির দিকে এগোতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়।

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে চিচিড়া চেকপোস্ট পেরিয়ে ট্যাঙ্কারটি লোধাশুলির দিকে এগোতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। —নিজস্ব চিত্র।

খড়্গপুর-চিচিড়া জাতীয় সড়কে দুর্ঘটনা। প্লাস্টিক, রাসায়নিক বোঝাই একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ার মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য দু’টি গাড়িতেও আগুন লেগে যায়। যানচলাচল বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে। পরে পুলিশ ও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ও যানচলাচল স্বাভাবিক করা হয়।

ঝাড়গ্রামের চিচিড়ার চিয়াপাড়ায় খড়্গপুর-চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়কের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে প্লাস্টিক, রাসায়নিক বোঝাই একটি ট্যাঙ্কার ঝাড়খণ্ডের দিক থেকে জাতীয় সড়ক হয়ে পশ্চিমবঙ্গে আসছিল। বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে চিচিড়া চেকপোস্ট পেরিয়ে ট্যাঙ্কারটি লোধাশুলির দিকে এগোতেই চিয়াপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। নিমেষের মধ্যেই আগুন লেগে যায় প্লাস্টিক এবং রাসায়নিকে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য দু’টি গাড়িতেও সেই আগুন ছড়িয়ে পড়ে। জাতীয় সড়কের দু’টি লেনেই যানচলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে জামবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। সঙ্গে আসে ঝাড়গ্রাম দমকল বিভাগের কয়েকটি ইঞ্জিন। দমকলের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের তরফে জানা গিয়েছে, ট্যাঙ্কারের দুর্ঘটনার পর চালক ও খালাসির খোঁজ মেলেনি। আগুনের জেরে কোনও প্রাণহানি হয়নি। বর্তমানে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক বলেও জানিয়েছে পুলিশ।

Fire Accident road Kharagpur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy