Advertisement
E-Paper

আর ভোটে লড়বেন না! নির্বাচন-রাজনীতি থেকে অবসরের ঘোষণা জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়ের

ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে দলের উপর যে কোনও ক্ষোভ বা অভিমান নেই, তাও স্পষ্ট করে দিয়েছেন চিত্ত। বয়সের কারণ তুলে ধরে তাঁর ব্যাখ্যা, “আমার একটা বয়সের ব্যাপার রয়েছে। এখন দলে বহু নতুন ছেলে-মেয়ে উঠে আসছে, যারা রাজনীতি করছে। এ বার তাঁদের জায়গা ছেড়ে দিতে হবে।”

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ০১:০০
জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়।

জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়। — নিজস্ব চিত্র।

সংবাদমাধ্যমে চলতে থাকা যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট ভাষায় নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়। একই সঙ্গে ভবিষ্যতে যে আর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি। বিধায়কের কথায়, “আমি শাসকদলের বিধায়ক হতে পারি, কিন্তু বিধায়ক হয়েছি সাধারণ মানুষের ভোটে। যাঁরা বিশ্বাস করে সমর্থন করেছেন, যতদিন বাঁচব তাঁদের স্বার্থের বিরুদ্ধে এক পা-ও যাব না।”

ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে দলের উপর যে কোনও ক্ষোভ বা অভিমান নেই, তাও স্পষ্ট করে দিয়েছেন চিত্ত। বয়সের কারণ তুলে ধরে তাঁর ব্যাখ্যা, “আমার একটা বয়সের ব্যাপার রয়েছে। এখন দলে বহু নতুন ছেলে-মেয়ে উঠে আসছে, যারা রাজনীতি করছে। এ বার তাঁদের জায়গা ছেড়ে দিতে হবে।”

তবে বিরোধীদের কটাক্ষের জবাব দিয়ে বিধায়ক মনে করিয়ে দেন, এটি তাঁর ভয় পেয়ে পিছিয়ে যাওয়া নয়, বরং স্বেচ্ছায় নেওয়া এক সিদ্ধান্ত। তাঁর বক্তব্য, “আমার একটা জেদ ছিল, তার জবাব আমি দিয়েছি। দল আমাকে টিকিট দিয়েছিল, আমি জয়লাভও করে দেখিয়েছি। আজ আবার ভোটে দাঁড়ালেও আমিই জিতব, সেই একই রাজনৈতিক অঙ্কে পাশ করব। কিন্তু আমি স্বেচ্ছায় সরে দাঁড়াতে চাই।”

ভোটের রাজনীতির বাইরে এসে জীবনের পরবর্তী অধ্যায়ে সামাজিক ও আধ্যাত্মিক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানান জঙ্গিপুরের প্রবীণ বিধায়ক। তিনি বলেন, “এরপর পরিবার, আধ্যাত্মিক জীবন আর ভারত সেবাশ্রম সঙ্ঘের সেবা নিয়েই সময় কাটাতে চাই। তবে দল ও রাজনীতিতে অবশ্যই থাকব। দল যখনই যে সাহায্য বা সমর্থন চাইবে, দলের কর্মী হিসেবে তা সানন্দে করব।”

Jangipur BJP MLA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy