Advertisement
E-Paper

লজেন্স কুড়োনোর মাশুল! রেজিনগরে ঋতব্রতপন্থীদের মিছিলের সময় পদপিষ্ট, কলকাতার হাসপাতালে মৃত্যু ছয় বছরের শিশুর

আশঙ্কাজনক অবস্থায় খুদেটিকে উদ্ধার করে তড়িঘড়ি বেলডাঙার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২২

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রেজিনগরে জোরকদমে চলছিল উপনির্বাচনের প্রচার। মিছিল থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়েই কাল হল। অভিযোগ, মিছিলে নেতাদের ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে পদপিষ্ট হয় ছয় বছরের এক শিশু। মঙ্গলবার দুপুরে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় খুদে জশনিমা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

৬ অক্টোবর মুর্শিদাবাদের রেজিনগর উপনির্বাচন। স্থানীয় সূত্রে খবর, গত রবিবার সেখানে প্রচারে গিয়েছিলেন ঋতব্রতপন্থীরা। ভিড়ের মধ্যে থেকে নেতারা রাস্তায় লজেন্স ছড়াচ্ছিলেন বলে খবর। সেই লজেন্স কুড়োতে গিয়ে আচমকা ভিড়ের মধ্যে পড়ে যায় শিশুটি। পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয় জশনিমা। চারপাশের কোলাহলে তার কান্নার শব্দ কারও কানে পৌঁছোয়নি।

রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় খুদেটিকে উদ্ধার করে তড়িঘড়ি বেলডাঙার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। চিকিৎসকেরা তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। প্রথমে তাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু সেখান থেকে রেফার করা হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে।

শিশুটির মৃত্যুর পরে তার পরিবার স্থানীয় নেতৃত্বের দিকে আঙুল তোলে। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শোকস্তব্ধ পরিবারের সদস্যেরা।

Rejinagar Ritabrata Banerjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy