Advertisement
E-Paper

অজ্ঞাতপরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার শান্তিপুরে! ষষ্ঠীর দিন শোরগোল এলাকায়, তদন্তে নদিয়া জেলার পুলিশ

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে শান্তিপুরের মতিগঞ্জ থেকে স্থানীয় শ্মশানের একটি রাস্তায় যাতায়াতের সময় কয়েক জনের নজরে পড়ে খালে পাশে একটি দেহ পড়ে আছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১৮:৩৬
Nadia Mystery Death

—প্রতিনিধিত্বমূলক ছবি।

খালের ধার থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ। ষষ্ঠীর দিন ওই নিয়ে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুর থানার মতিগঞ্জে। উদ্ধার হওয়ার দেহের অধিকাংশই পচে গিয়েছে। নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। জানার চেষ্টা চলছে, কী ভাবে মৃত্যু হয়েছে যুবকের।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে শান্তিপুরের মতিগঞ্জ থেকে স্থানীয় শ্মশানের একটি রাস্তায় যাতায়াতের সময় কয়েক জনের নজরে পড়ে খালে পাশে একটি দেহ পড়ে আছে। পাঁচকান হতেই ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়েরা কেউ দেহটি শনাক্ত করতে পারেননি। পুলিশকর্মীরা দেহ উদ্ধার করে ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়ার জন্য নিয়ে যান।

মৃতদেহের অবস্থা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, বেশ কিছু দিন ধরে দেহটি জলে কিংবা খালের ধারে পড়েছিল। দুর্ঘটনা, আত্মহত্যা না পরিকল্পিত খুন, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শরীরের একাধিক অংশে পচন ধরে গিয়েছে। মৃতদেহের একটি হাতের মাংস নেই। দেহ ফুলে যাওয়ার ফলে খালিচোখে শনাক্ত করাও মুশকিল হয়ে পড়েছে।

এখনও পর্যন্ত স্থানীয় কোনও পরিবার দেহ দাবি করেনি। মৃতের নাম-পরিচয়, কিছুই জানা সম্ভব হয়নি। আশপাশের থানাগুলিকেও খবর পাঠানো হচ্ছে। গত কয়েক দিনের মধ্যে কেউ নিখোঁজ ছিলেন কি না, কোনও থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে কি না, খোঁজ নিচ্ছে পুলিশ।

mystery death Death Case Nadia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy