Advertisement
E-Paper

চার হাঁড়ি হাড়িয়া সাবাড় করে নেশায় বুঁদ, হেলেদুলে একের পর বাড়িতে তাণ্ডব একা দাঁতালের! ডুয়ার্সের গ্রামে শোরগোল

স্থানীয়েরা জানাচ্ছেন, রাতে এখানে ওখানে ঘুরতে ঘুরতে একটি বাড়ির সামনে হাজির হয় দাঁতালটি। ওই বাড়ির সামনে হাড়িয়ার পাত্র ছিল। মোট চার হাঁড়ি হাড়িয়া খেয়ে নেয় হাতিটি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৬:২২
বানারহাটে ‘মাতাল’ হাতির তাণ্ডব।

বানারহাটে ‘মাতাল’ হাতির তাণ্ডব। —নিজস্ব চিত্র।

হাড়িয়া খেয়ে নেশায় বুঁদ দাঁতালের তাণ্ডব ডুয়ার্সে। ভাঙল চার গৃহস্থের বাড়ি। বানারহাটের চা-বাগান এলাকায় রাতভর হাতির দাপাদাপিতে আতঙ্কিত স্থানীয়েরা।

জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বানারহাটের আমবাড়ি চা-বাগান এলাকায় শুক্রবার গভীর রাতে ঢুকেছিল একটি দাঁতাল হাতি। স্থানীয়েরা জানাচ্ছেন, রাতে এখানে ওখানে ঘুরতে ঘুরতে একটি বাড়ির সামনে হাজির হয় দাঁতালটি। ওই বাড়ির সামনে হাড়িয়ার পাত্র ছিল। মোট চার হাঁড়ি হাড়িয়া খেয়ে নেয় হাতিটি। বেসামাল হয়ে পড়ে। খানিক পরে হেলতে দুলতে আমবাড়ি থেকে সুরেন্দ্রনগর চা-বাগান ঘুরে ঘুরে তাণ্ডব চালায় সে। অন্তত চারটি বাড়ি ভেঙে দেয়।

সকাল থেকে হাতির আতঙ্কে বন দফতরের দ্বারস্থ হন গ্রামের লোকজন। তবে এখনও তাকে ধরা যায়নি। তার গতিবিধি নিয়ে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বন দফতরের কর্মীরা চা-বাগান এলাকায় গিয়েছে। শুরু হয়েছে নজরদারি।

Jalpaiguri Elephant

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy