Advertisement
E-Paper

কলকাতায় সকাল থেকে শুরু বৃষ্টি! রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, কিছু জেলায় প্রবল বর্ষণের সঙ্গে বইতে পারে হাওয়া

কলকাতা এবং সংলগ্ন কিছু এলাকায় মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের সব জেলাতেই এ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় ভারী বর্ষণও হতে পারে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬
কলকাতায় বৃষ্টি।

কলকাতায় বৃষ্টি। — ফাইল চিত্র।

সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। মঙ্গলবার দিনভর ঝড়বৃষ্টি চলতে পারে দক্ষিণের জেলাগুলিতে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে এ দিন গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

মঙ্গলবার কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়া। এ ছা়ড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চার জেলার কোথাও কোথাও ৭-১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে এর পরে চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে দুর্যোগের কোনও সতর্কতা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গে বুধবার থেকে দুর্যোগ কিছুটা কমলেও উত্তরবঙ্গে আরও কয়েক দিন চলবে ঝড়বৃষ্টি। মঙ্গলবার উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একেবারে উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার। বুধ এবং বৃহস্পতিবারও ভারী বর্ষণ চলবে এই পাঁচ জেলায়। শুক্রবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

রাজ্যের সর্বত্রই ঝড়বৃষ্টির সময়ে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হতে পারে বজ্রপাতও। ঝড়বৃষ্টির সময়ে নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছিল। তবে মঙ্গলবার থেকে সেই সংক্রান্ত কোনও নিষেধাজ্ঞা নেই। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দক্ষিণবঙ্গের উপরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে বিস্তৃত। এর প্রভাবেই সোমবার থেকে দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হয়েছে।

West Bengal Weather Rain Forecast

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy