Advertisement
E-Paper

চার্জশিটে নাম থাকা দুই অভিযুক্তই কি ফাঁস করবেন এসএসসি দুর্নীতির পুরো তথ্য? রাজসাক্ষী হতে দিচ্ছেন বয়ান

সমরজিৎ আচার্য এবং পর্ণা বসুর আবেদন গ্রহণে আদালতের শর্ত হচ্ছে, দুর্নীতিতে কারা জড়িত সে সম্পর্কে অভিযুক্তেরা যা জানেন, তার পুরোটাই জানাতে হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০২
Two accused in the SSC recruitment corruption case are recording their statements before CBI to become approvers

এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। —ফাইল চিত্র।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে আরও তথ‍্য সামনে আসতে চলেছে বলে জল্পনা তৈরি হয়েছে। সিবিআইয়ের মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন এসএসসির তৎকালীন ডেটা এন্ট্রি অপারেটর পর্ণা বসু এবং প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য। সেই আবেদন গ্রহণ করেছে আদালত।

রাজসাক্ষী হওয়ার জন্য আদালতের দেওয়া শর্ত হিসেবে সমরজিৎ এবং পর্ণার বয়ান রেকর্ড করা হচ্ছে বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর। ওই বয়ানে তাঁরা দুর্নীতি সম্পর্কে কতটা বিস্তারিত জানাচ্ছেন, তারই ভিত্তিতে সিবিআই তাদের মতামত জানাবে। প্রসঙ্গত, এই আবেদন গ্রহণে আদালতের শর্ত হচ্ছে, দুর্নীতিতে কারা জড়িত সে সম্পর্কে অভিযুক্তরা যা জানেন, তার পুরোটাই জানাতে হবে। সমরজিৎ এবং পর্ণার নাম এসএসসি দুর্নীতি মামলার চার্জশিটে রয়েছে।

সমরজিৎ এবং পর্ণার রাজসাক্ষী হওয়ার আবেদন প্রসঙ্গে ওই মামলার অন্য তিন অভিযুক্ত— এসএসসির উপদেষ্টা কমিটির তৎকালীন প্রধান এসপি (শান্তিপ্রসাদ) সিন্‌হা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং ওএমআর শিট মূল্যায়নকারী দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা ‘নাইসা’-র অন্যতম শীর্ষ আধিকারিক নীলাদ্রি দাসের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বৃহস্পতিবার বলেন, ‘‘সিবিআইয়ের চার্জশিটে এই দু’জনই (পর্ণা ও সমরজিৎ) অভিযুক্ত। এ বার তাঁরা রাজসাক্ষী হতে চাইছেন! তাতে বোঝা যাচ্ছে, সিবিআইয়ের হাতে বিশেষ তথ‍্যপ্রমাণ নেই।’’

SSC recruitment scam SSC Recruitment Case SSC Recruitment Case CBI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy