Advertisement
E-Paper

ভারী তুষারপাতে নেপালে আটকে ৬ ভারতীয়, তার মধ্যে ৪ জন বাঙালি, শুরু হয়েছে উদ্ধারকাজ, জানাল নেপাল সরকার

আটক পর্যটকদের নাম মৌমিতা হালদার, পিয়ালি কোলে, জজলা ত্রিবেদী কুমার, আদিত্য সিংহ, দীপলিনা বিশ্বাস ও রাজেশ দে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১৪:৩০
শনিবার থেকেই সেখানে আটকে আছেন ৬ পর্যটক।

শনিবার থেকেই সেখানে আটকে আছেন ৬ পর্যটক। ছবি: সংগৃহীত।

তুষারপাতের কারণে নেপালের সে ফোকসুন্দো ন্যাশনাল পার্কে আটকে পড়েছেন ছ’জন ভারতীয়। তার মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বাঙালি। শনিবার থেকেই সেখানে আটকে আছেন তাঁরা, রবিবার দুপুরে এমনটাই জানিয়েছেন নেপাল সরকারের আধিকারিকেরা। তাঁদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে।

সে ফোকসুন্দো পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধো এলাকায় ঘুরতে গিয়েছিলেন ওই ছ’জন পর্যটক। তাঁদের মধ্যে ছিলেন দুই মহিলা। সো ফোকসুন্দো নেপালের সবচেয়ে গভীর হৃদ। উচ্চতা ৩ হাজার ৬০০ মিটার। দোলপার মুখ্য জেলা আধিকারিক জুনু ধাকাল জানান, গত বেশ কয়েকদিন ভারী বরফপাতের ফলে ওই এলাকা বরফে ঢাকা পড়েছিল। তাই সেখানে যেতে পর্যটকদের বারণ করেছিলেন নিরাপত্তরক্ষীরা। বারণ করেছিলেন তাঁদের নেপালি পথপ্রদর্শকও (গাইড)। কিন্তু তাঁরা শোনেননি। জুনু জানান উদ্ধারকাজ শুরু হয়েছে। তিনি বলেন, ‘‘ওঁরা যেখানে আটকে আছেন সেই জায়গাটি আমরা চিহ্নিত করেছি। সেনাবাহিনীর একটি হেলিকপ্টার সেখানে যাচ্ছে। আশা করি তাঁদের দ্রুত ফিরিয়ে আনা যাবে।’’

চিহ্নিত করা গিয়েছে আটক পর্যটকদেরও। তাঁদের নাম মৌমিতা হালদার, পিয়ালি কোলে, জজলা ত্রিবেদী কুমার, আদিত্য সিংহ, দীপলীনা বিশ্বাস ও রাজেশ দে। শনিবার গাইডের বারণ না-মেনে তাঁকে ছাড়াই পর্যটকেরা বরফপাতের মধ্যে এগিয়ে যান হৃদের দিকে। সেই ঘটনা দোলপার জেলা প্রশাসনের দফতরে জানান তিনি। শনিবার রাতে পর্যটকদের সঙ্গে তাঁর যোগাযোগ ক্ষীণ হয়ে আসে। রবিবার সকালে তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরেই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়।

Nepal Tourist Snowfall

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy