Advertisement
E-Paper

‘বিশ্বাসঘাতকেরা শাস্তি পাবেই’, বালোচ বিদ্রোহীদের নিশানায় ইসলামাবাদপন্থী নেতার ডেরা, নিহত পুলিশকর্মী-সহ ৫

বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ইসলামবাদপন্থী নেতার ডেরায় এই হামলাকে ‘অপারেশন মার্গ-ই-গদ্দারন” (বিশ্বাসঘাতকদের মৃত্যু অভিযান)-এর অংশ বলে চিহ্নিত করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৩

প্রতিনিধিত্বমূলক ছবি।

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র নেতা তথা ইসলামাবাদপন্থী সশস্ত্র বালোচ গোষ্ঠী ‘মুসাল্লা দিফাই তানজিম’ (এমডিটি)-এর প্রতিষ্ঠাতা-প্রধান মির শফিক-উর-রহমান মেঙ্গলের ক্যাম্পের নিরাপত্তা চেকপোস্টে হামলা চালিয়ে এক পুলিশ অফিসার-সহ পাঁচ জনকে খুনের দায় স্বীকার করল বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এই হামলাকে ‘অপারেশন মার্গ-ই-গদ্দরান” (বিশ্বাসঘাতকদের মৃত্যু অভিযান)-এর অংশ বলে জানিয়েছে তারা।

বালোচিস্তানের খুজদার জেলার আরানজি এলাকায় বুধবার রাতে মেঙ্গলকে হত্যার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে বিএলএ। একদা বিদ্রোহী ওই নেতার উপর গত জুলাই মাসেও হামলা চালিয়েছিল বিএলএ-র ফিদায়েঁ বাহিনী। সে সময় মেঙ্গলের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর কয়েক জন সদস্য-সহ ১৭ জন নিহত হয়েছিলেন এবং ৩০-এর বেশি আহত হন। ২০২৫-এর মার্চ মাসে পিপিপিতে যোগদান করার পরে একাধিক বার মেঙ্গলের গড়া ‘মুসাল্লা দিফাই তানজিম’-এর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও হত্যার অভিযোগ উঠেছে।’’

বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালুচ হামলার দায় স্বীকার বলেছেন, ‘‘মেঙ্গলের ঘাতক বাহিনী সাধারণ বালোচ নাগরিকদের উপর অত্যাচার চালাচ্ছে। খুন করছে। বালোচদের সঙ্গে যাঁরা বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁরা পার পাবেন না।’’ চলতি বছরের মার্চ মাসে অন্য দুই সশস্ত্র বালোচ গোষ্ঠী, বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এবং সিন্ধুপ্রদেশে সক্রিয় বিদ্রোহী সংগঠন ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’র (এসআরএ) সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথমঞ্চ গড়েছে বিএলএ। তার পর থেকেই নিরাপত্তাবাহিনীর পাশাপাশি ইসলামাবাদপন্থী বালোচ নেতাদেরও ধারাবাহিক ভাবে নিশানা করছে তারা।

Balochistan Liberation Army Balochistan BLA Pakistan Army vs BLA PPP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy