Advertisement
E-Paper

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন! ২৭ তারিখ পিটিআই-এর কর্মসূচির আগে পাকিস্তানে ধরপাকড়

একাধিক অভিযোগে অভিযুক্ত ইমরান ২০২৩ সাল থেকে জেলবন্দি। তাঁকে মুক্তি দেওয়ার দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর (রবিবার) গোটা পাকিস্তানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৫
(বাঁ দিকে) পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বোন আলিমা খান (ডান দিকে)।

(বাঁ দিকে) পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বোন আলিমা খান (ডান দিকে)। —ফাইল চিত্র

গ্রেফতার করা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে। সংবাদসংস্থা রয়টার্সের ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর এক মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, রবিবার লাহৌরের বাড়ি থেকে আলিমাকে গ্রেফতার করে পুলিশ। যদিও পাকিস্তানের পুলিশ-প্রশাসনের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

একাধিক অভিযোগে অভিযুক্ত ইমরান ২০২৩ সাল থেকে জেলবন্দি। তাঁকে মুক্তি দেওয়ার দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর (রবিবার) গোটা পাকিস্তানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই। তার আগে সে দেশের নানা প্রান্তে ইমরানের দলের কর্মী-সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আলিমাকে গ্রেফতার করার আগে পিটিআই-এর চার জন কর্মীকে পাক পুলিশ গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

পিটিআই-এর কর্মসূচির মোকাবিলায় কী পদক্ষেপ করা হবে, তা স্থির করতে সম্প্রতি রওয়ালপিন্ডিতে পাক পুলিশের সদর দফতরে উচ্চপর্যায়ের বৈঠক হয়। পাক সংবাদপত্র ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, ইমরানের দলের বিক্ষোভ কর্মসূচির আগে নানা জায়গা থেকে তথ্য সংগ্রহ করছে পুলিশ। কতজন এই কর্মসূচিতে যোগ দিতে পারেন, তার হিসাবনিকাশ চলছে। বিভিন্ন অতিথিশালা, বাসস্ট্যান্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

৭৩ বছরের ইমরান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। ৭৩ বছরের ইমরান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার পাকিস্তানের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের চিকিৎসকেরা ইমরানের শারীরিক পরীক্ষানিরীক্ষা করেন।

২০১৮ সালের ১৮ অগস্ট থেকে ২০২২ সালের ১০ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান। পাকিস্তানের হয়ে ৮৮টি টেস্ট, ১৭৫টি এক দিনের ম্যাচ খেলেছেন ইমরান। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে বিবেচনা করা হয় তাঁকে।

এর আগে সুনীল গাওস্কর, কপিল দেব, ক্লাইভ লয়েডরাও পাকিস্তান সরকারকে চিঠি দিয়ে ইমরানকে সবরকম নিরাপত্তা দেওয়ার দাবি করেছিলেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে জাভেদ মিঁয়াদাদ, রামিজ রাজা, মইন খানেরা তাঁদের প্রাক্তন অধিনায়কের মুক্তি দাবি করেছেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে প্যাট কামিন্সও পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে মানবিক আচরণের দাবি তুলেছেন। ইমরানের জন্য ক্রমশ সরব হচ্ছে ক্রিকেটমহল।

Pakistan PTI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy