Advertisement
E-Paper

আত্মহত্যা না কি নিছক দুর্ঘটনা? নিউ ইয়র্কে ট্রেনের ধাক্কায় ভারতীয় বংশোদ্ভূত তরুণী এবং প্রেমিকের মৃত্যু ঘিরে রহস্য

পুলিশ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় ভোর ৩টে ১৪ মিনিটে ঘটনাটি ঘটেছে। কী ভাবে ওই তরুণ-তরুণী নিরাপত্তা এবং নজরদারি এড়িয়ে রেললাইনে উঠে পড়েন, সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৫
নবম কল এবং মালাইকা চিত্রে। ছবি: সংগৃহীত।

নবম কল এবং মালাইকা চিত্রে। ছবি: সংগৃহীত।

নিউ ইয়র্কে ভারতীয় বংশোদ্ভূত তরুণী এবং তাঁর প্রেমিকের মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। প্রশ্ন উঠছে, এটা কি নিছকই কোনও দুর্ঘটনা, না কি আত্মহত্যা? মৃত্যুর আগেও দু’জনকে হাসাহাসি করতে দেখা গিয়েছিল। কিন্তু রেললাইনের উপরে তাঁরা কী করছিলেন, কেনই বা সেখানে নেমেছিলেন, সেই কারণ স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন মালাইকা চিত্রে এবং নবম কল।

দি নিউ ইয়র্ক ডেইলি-র প্রতিবেদন বলছে, মালাইকা নিউ জার্সির ডেটনের বাসিন্দা এবং নবম থাকতেন সেরেভিলেয়। তাঁরা দু’জনেই রাটগার্স বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী হাসছেন এবং তাঁর বন্ধুকে নিজের দিকে হাত ধরে টানছেন। সেই সময়েই একটি ট্রেন ছুটে আসে ওই রেললাইন ধরে। চালকের দাবি, হঠাৎই লাইনের উপরে দু’জনকে দেখতে পেয়ে ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। ট্রেনের ধাক্কায় দু’জনেরই মৃত্যু হয়।

নবম রেললাইনে পড়ে গিয়েছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে কি তুলতে গিয়েছিলেন মালাইকা? সব সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই তরুণ-তরুণী মত্ত ছিলেন কি না, তাঁরা এটাও খতিয়ে দেখছেন। নেশার ঘোরে হয়তো বুঝতেই পারেননি যে রেললাইন ধরে ট্রেন ছুটে আসছে। আত্মহত্যার বিষয়টিকেও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় ভোর ৩টে ১৪ মিনিটে ঘটনাটি ঘটেছে। কী ভাবে ওই তরুণ-তরুণী নিরাপত্তা এবং নজরদারি এড়িয়ে রেললাইনে উঠে পড়েন, সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে।

New York

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy