Advertisement
E-Paper

‘ওয়ান্টেড’ গ্যাংস্টার অমৃতপাল সিংহ গ্রেফতার কানাডায়! ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু, খুন-সহ ২০টি মামলা ঝুলছে তাঁর নামে

সূত্রের খবর, পঞ্জাব পুলিশের একটি দল কানাডার উদ্দেশে রওনা হয়েছে। অমৃতপালকে প্রত্যর্পণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন তরনতারনের সিনিয়র পুলিশ সুপার সুরিন্দর লাম্বা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১২:১৭
গ্যাংস্টার অমৃতপাল সিংহ। ছবি:

গ্যাংস্টার অমৃতপাল সিংহ। ছবি:

ভারতের অন্যতম ‘ওয়ান্টেড’ গ্যাংস্টার অমৃতপাল সিংহ বাঠ গ্রেফতার কানাডায়। গত সপ্তাহেই আমেরিকায় গ্রেফতার হন ‘মোস্ট ওয়ান্টেড’ দুই গ্যাংস্টার হিমাংশু ভাউ এবং নারজ ফরিদপুরিয়া। সেই গ্রেফতারির পর পঞ্জাবের পলাতক গ্যাংস্টার অমৃতপালকেও গ্রেফতার করা হল। তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

পঞ্জাব তরনতারনের বাসিন্দা অমৃতপাল ওরফে হরপ্রীত সিংহ। পুলিশ সূত্রে খবর, অমৃতপালের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করা হয়েছিল। কানাডার পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় অমৃতপালের গ্রেফতারির জন্য। বেশ কিছু দিন ধরেই অমৃতপালের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সে দেশের পুলিশ। সোমবার কানাডার একটি প্রত্যন্ত এলাকা থেকে অমৃতপালকে গ্রেফতার করা হয়।

সূত্রের খবর, পঞ্জাব পুলিশের একটি দল কানাডার উদ্দেশে রওনা হয়েছে। অমৃতপালকে প্রত্যর্পণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন তরনতারনের সিনিয়র পুলিশ সুপার সুরিন্দর লাম্বা। তিনি বলেন, ‘‘দেশের গোয়েন্দা সংস্থা অমৃতপালের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল। সেই সূত্র ধরেই কানাডা প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অমৃতপালের গতিবিধির উপর নজরদারি রাখা হচ্ছিল।’’

পঞ্জাব পুলিশ জানিয়েছে, রাজ্যে খুন, তোলাবাজি, অপহরণ-সহ ২০টি মামলা রয়েছে অমৃতপালের বিরুদ্ধে। ২০২৪ সালে ঝওয়ালের পঞ্চায়েত প্রধান অবন কুমারকে খুনের মামলায় অমৃতপালের নাম প্রকাশ্যে আসে। তার পরই তাঁকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করে পুলিশ। সেই ঘটনার পরই কানাডায় পালিয়ে যান অমৃতপাল। সেখান থেকেই পঞ্জাবের বিভিন্ন এলাকায় তাঁর অপরাধের নেটওয়ার্ক পরিচালনা করছিলেন।

উল্লেখ্য, গত সপ্তাহে আমেরিকায় গ্রেফতার করা হয় গ্যাংস্টার হিমাংশু এবং নীরজকে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাঁদের গ্রেফতার করে। ২০২৩ সালে তাঁদের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। তার পরই দু’জনের অপরাধের নেটওয়ার্ক এবং গতিবিধির উপর নজরদারি চালাতে শুরু করে এফবিআই। আমেরিকায় বসে পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে অপরাধের চক্র চালাতেন দুই গ্যাংস্টার। দু’জনেই গ্যাংস্টার লরেন্স বিশ্নোই গোষ্ঠীর কট্টর প্রতিদ্বন্দ্বী।

Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy