Advertisement
E-Paper

জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের! আহত বহু মার্কিন সেনা, দাবি রিপোর্টে, বিস্ফোরণ কুয়েতের বিদ্যুৎকেন্দ্র এবং জল শোধনাগারেও

গত দু’সপ্তাহে পশ্চিম এশিয়ায় আবার নতুন করে সামরিক উত্তেজনা বেড়েছে। আমেরিকা এবং ইরান দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার ধার বাড়িয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ১৫:১৫
ইরানে হামলা আমেরিকার। ছবি: রয়টার্স।

ইরানে হামলা আমেরিকার। ছবি: রয়টার্স।

জর্ডনের দু’টি সেনাঘাঁটিতে গত এক সপ্তাহের মধ্যে ইরানের হামলায় বহু মার্কিন সেনা আহত হয়েছেন। তবে কত জন আহত হয়েছেন, সেই সংখ্যাটি এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সিবিএস নিউজ।

গত দু’সপ্তাহে পশ্চিম এশিয়ায় আবার নতুন করে সামরিক উত্তেজনা বেড়েছে। আমেরিকা এবং ইরান দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার ধার বাড়িয়েছে। আমেরিকা ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলিতে মার্কিন সেনাঘাঁটিগুলিকে নিশানা করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। কাতার ‌এবং জর্ডনে মার্কিন সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে পর পর হামলা চালাচ্ছে তারা। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই সপ্তাহে জর্ডনে দু’টি মার্কিন বায়ুসেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। সেই হামলায় আহত হয়েছেন বেশ কিছু মার্কিন সেনা। তবে কারও প্রাণহানি হয়নি বলে সূত্রের দাবি।

শুক্রবার রাতে তেহরান লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালায় আমেরিকা। সেই হামলায় তিন জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইরান বাহিনীর। আহত হয়েছেন অনেকে। তেহরানের অভিযোগ, মার্কিন সেনা জনবসতি এলাকাগুলিকে নিশানা করছে ইচ্ছা করে। রাতভর সংঘর্ষ চলে দু’পক্ষের। শনিবার সকালেও মার্কিন হামলা অব্যাহত থাকে। পাশাপাশি, কুয়েতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সে দেশে বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে, ইরানের হামলায় বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। একটি জল শোধনাগারকেও নিশানা করা হয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয় বলে জানিয়েছে কুয়েত প্রশাসন। অন্য দিকে, শনিবারেই হরমুজ়ে দু’টি তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়। এই ঘটনার জন্য আমেরিকাকেই দায়ী করেছে তেহরান।

US

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy