Advertisement
E-Paper

পোলিয়ো টিকাকরণ ঘিরে পাকিস্তানে কড়া প্রহরা! স্বাস্থ্যকর্মীদের কনভয়কে নিরাপত্তা দিতে করাচিতে মোতায়েন ৮০০০ পুলিশ

পাকিস্তানে পোলিয়ো টিকাকরণ কর্মসূচি ঘিরে সমস্যা দীর্ঘদিনের। সে দেশের কট্টরপন্থীদের একটি অংশ ধারাবাহিক ভাবে পোলিয়ো টিকাকরণ কর্মসূচির বিরোধিতা করে আসছে। পোলিয়ো-টিমের উপর হামলার ঘটনাও ঘটেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৪:৪৯

— ফাইল চিত্র।

পোলিয়ো টিকা দিতে যাওয়া স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে এ বারও কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে পাকিস্তান। শুধু করাচি শহরেই টিকাকরণে নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ৮০০০-এরও বেশি পুলিশকর্মী। কড়া নিরাপত্তার মধ্যে টিকাকরণ অভিযান শুরু হয়েছে বালোচিস্তান প্রদেশেও।

পাকিস্তানে শিশুদের পোলিয়োর টিকা দিতে গিয়ে অতীতে বার বার জঙ্গি হামলার শিকার হয়েছে স্বাস্থ্যকর্মীদের কনভয়। গত সেপ্টেম্বরেও বালোচিস্তানের নুশকি জেলায় খুন হন পোলিয়ো টিকাকর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মী। এরই মধ্যে সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পোলিয়োয় আক্রান্ত হওয়ার খবর মেলে। এ অবস্থায় সোমবার থেকে পাকিস্তানে সপ্তাহব্যাপী পোলিয়ো টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে।

অতীতের বিভিন্ন সময়ে পোলিয়ো টিকাকরণের সময়ে অশান্তির কথা মাথায় রেখে আরও সতর্ক করাচির পুলিশ। সেখানকার পুলিশ কমিশনার সৈয়দ হাসান নকভি বলেন, “স্পর্শকাতর এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ‘স্ন্যাপ চেকিং’ এবং টহলদারি বাড়ানো হয়েছে।”

পাকিস্তানে পোলিয়ো টিকাকরণ কর্মসূচি ঘিরে এই সমস্যা দীর্ঘদিনের। সে দেশের কট্টরপন্থীদের একটি অংশ ধারাবাহিক ভাবে পোলিয়ো টিকাকরণ কর্মসূচির বিরোধিতা করে আসছে। পোলিয়ো-টিমের উপর হামলার ঘটনাও ঘটেছে। পোলিয়ো টিকাকরণকে এক ধরনের ‘বিদেশি ষড়যন্ত্র’ বলে প্রচার করেন পাকিস্তানের কট্টরপন্থীদের একাংশ। এই টিকাকরণের ফলে মানুষের মধ্যে বন্ধ্যাত্ব চলে আসতে পারে— এমন ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেওয়া হয় মানুষের মধ্যে। তার জেরে প্রায়শই পোলিয়ো টিকা দিতে গিয়ে হামলার শিকার হন পাকিস্তানের স্বাস্থ্যকর্মীরা।

Pakistan Polio Vaccine

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy