Advertisement
E-Paper

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়ার অভিযোগ বাংলাদেশে! হাসিনা-বিরোধী যুবনেতা আটক ঢাকায়

গত দু’বছরে বিভিন্ন বিতর্কে নাম জড়িয়েছে অভিযুক্ত যুবনেতার। কখনও হাসিনার বিরুদ্ধে, কখনও ভারতের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি শাকিব আল হাসানের বাড়ির সামনে মূত্রত্যাগের অভিযোগ ওঠে এই যুবনেতার বিরুদ্ধে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৫:০৫

— প্রতীকী চিত্র।

এ বার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঢাকার সেগুনবাগিচায়। সেখানে শিল্পকলা অ্যকাডেমির সামনের দেওয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করেন হাসিনা-বিরোধী বলে পরিচিত এক যুবনেতা। ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত এ এন এম আয়াসকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত যুবক বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক সংগঠন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব। গত দু’বছরে বিভিন্ন সময়ে হাসিনা-বিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকি তাঁর ভারত-বিরোধী বেশ কিছু মন্তব্যও অতীতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। গত মাসে মাগুরায় বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ শাকিব আল হাসানের বাড়ির সামনে মূত্রত্যাগও করেছিলেন এই বিতর্কিত যুবনেতা।

এ বার বাংলাদেশের সেই বিতর্কিত যুবনেতার নাম জড়াল নতুন এক বিতর্কে। চলতি মাসেই সেগুনবাগিচায় ফুটপাথ দখলমুক্ত করেন স্থানীয় পুর কর্তৃপক্ষ। পরে ওই ফুটপাথ লাগোয়া দেওয়ালে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায়-সহ বিভিন্ন মনীষীর প্রতিকৃতি আঁকা হয়। শনিবার সেই দেওয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতিটি মুছে ফেলার চেষ্টা করেন অভিযুক্ত। কী কারণে তিনি ছবিটি মুছে ফেলার চেষ্টা করছিলেন, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।

ঢাকার শাহবাগ থানার এক আধিকারিক আবদুল খালেক ‘প্রথম আলো’কে বলেন, “শিল্পকলার সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।”

Bangladesh dhaka

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy