Advertisement
E-Paper

আমেরিকা ও চিনের সহাবস্থান হোক শান্তিপূর্ণ, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বার্তা জিনপিংয়ের

বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, আমেরিকা ও চিনের ‘দারুণ বন্ধুত্বে’-র নেপথ্যে রয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও দুই দেশের নাগরিকেদের স্বার্থ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪২
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং (ডান দিকে)।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং (ডান দিকে)। — ফাইল চিত্র।

দিল্লিতে ব্রিক্‌সে যোগ দিয়েছিলেন। এ বার আমেরিকা সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার তাঁকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যেমন দুই দেশ এক হয়ে কাজ করেছিল, তেমন ভাবেই আমি ও শি এক সঙ্গে কাজ করব।’’ চিনের প্রেসিডেন্ট বলেন, ‘‘আমেরিকা ও চিনের প্রয়োজন শান্তিপূর্ণ সহাবস্থান।’’

বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, আমেরিকা ও চিনের এই ‘দারুণ বন্ধুত্বে’-র নেপথ্যে রয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও দুই দেশের নাগরিকেদের স্বার্থ। শি বার্তা দেন, দুই দেশের জনগণের স্বার্থে চিন ও আমেরিকার বন্ধুত্ব অব্যাহত রাখা ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর। তিনি আরও বলেন, ‘‘শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ‘প্রধান’ দুই দেশ- চিন ও আমেরিকা লাভবান হবে কিন্তু সংঘাত হলে দু’টি দেশই ক্ষতিগ্রস্ত হবে।’’ উল্লেখ্য, এই তত্ত্ব অনুযায়ী, প্রতিষ্ঠিত শক্তি ও উদীয়মান প্রতিষ্ঠিত শক্তির মধ্যে যুদ্ধের সম্ভাবনা থাকে। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য তিনটি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন চিনের প্রেসিডেন্ট। প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করা, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে নিয়মিত আলোচনা ও সঙ্কটকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা উচিত বলে মনে করেন তিনি।

যুদ্ধের বদলে শি সওয়াল করেন, ‘সুস্থ ও পরিমিত’ প্রতিযোগিতার পক্ষে। এ দিন চিনের প্রেসিডেন্টের বক্তব্যে উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে দুই দেশর দায়িত্বের কথাও। তাঁর মতে, এই প্রযুক্তিকে মানুষের নিয়ন্ত্রণে রেখে জনগণের কল্যাণের কাজে ব্যবহার করা উচিত।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সস্ত্রীক ট্রাম্প শি ও তাঁর স্ত্রী পেং লিউইউয়ানকে স্বাগত জানান। চিনের প্রেসিডেন্ট দম্পতিকে অভ্যর্থনা জানায় মার্কিন সামরিক ব্যান্ড। প্রসঙ্গত, যাতায়াতের জন্য কালো রঙের যে গাড়ি ট্রাম্প ব্যবহার করেন ওই সংস্থার একই রকম ও একই রঙের গাড়িতে করেই শি-দম্পতি হোয়াইট হাউসে এসেছিলেন। তবে গাড়িটি ছিল ট্রাম্পের গাড়ির চিনা সংস্করণ।

Xi Jinping Donald Trump

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy