Advertisement
E-Paper

ইউরোপে গরমে প্রাণ হারিয়েছেন ৩৫ হাজার জন! সবচেয়ে বেশি জার্মানিতে, সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা

পরিসংখ্যান বলছে, চলতি বছর গরমে শুধু জার্মানি, ফ্রান্স এবং স্পেনে মারা গিয়েছেন ২৫ হাজার জন। এই তিন দেশের মধ্যে জার্মানিতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ৬ এপ্রিল থেকে ৯ অগস্ট পর্যন্ত গরমে মারা গিয়েছেন ১৪,০০০ জন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৬ ২৩:২২

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

চলতি বছর গ্রীষ্মে তাপপ্রবাহের কারণে গোটা ইউরোপে প্রাণ হারিয়েছেন প্রায় ৩৫ হাজার জন। এমনটাই বলছে ‘গার্ডিয়ান’-এর রিপোর্ট। মনে করা হচ্ছে, এই সংখ্যাটা আরও বাড়বে। কারণ, ইউরোপের বেশ কয়েকটি দেশে গ্রীষ্মে মৃতের অগস্ট মাসের পরিসংখ্যান এখনও মেলেনি।

পরিসংখ্যান বলছে, চলতি বছর গরমে শুধু জার্মানি, ফ্রান্স এবং স্পেনে মারা গিয়েছেন ২৫ হাজার জন। এই তিন দেশের মধ্যে জার্মানিতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ৬ এপ্রিল থেকে ৯ অগস্ট পর্যন্ত গরমে মারা গিয়েছেন ১৪,০০০ জন। এই পরিসংখ্যান দিয়েছে সেখানকার রবার্ট কোচ ইনস্টিটিউট। জুনে জার্মানির ৪৬টি আবহাওয়া কেন্দ্রে দেখা যায়, সেখানকার স্থানীয় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

ফ্রান্সের ৫০০টি আবহাওয়া কেন্দ্রের পরিসংখ্যান বলছে, সেখানে জুনে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সেখানে মে থেকে ২২ জুলাই পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭,৩০০ জন। স্পেনে দীর্ঘ সময় বিভিন্ন এলাকার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

ইউরোপে ক্রমেই দীর্ঘ হচ্ছে গ্রীষ্ণকাল। আবহবিদেরা মনে করছেন, এই অবস্থা এক দিনে আসেনি ইউরোপে। গত কয়েক বছর ধরেই তাঁরা প্রশাসন এবং সাধারণ মানুষকে সতর্ক করার চেষ্টা করেছেন। এখন বিশেষজ্ঞেরা কড়া পদক্ষেপ করার ডাক দিয়েছেন। ‘ক্লাইমেট রেজ়িলিয়েন্স ফর অল ক্লেমস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সমীক্ষা বলছে, গত পাঁচ বছরে ইউরোপের বিভিন্ন শহরে দীর্ঘতর হচ্ছে গ্রীষ্ম। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে পৃথিবীর ৮৫টি দেশের তাপমাত্রার পরিসংখ্যান সংগ্রহ করেছে তারা। সেখানেই দেখা গিয়েছে, ইউরোপের কিছু শহরে গ্রীষ্ম ক্রমে দীর্ঘতর হচ্ছে।

Europe Summer Season

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy