Advertisement
E-Paper

‘ট্রাম্প প্রণালী’! হরমুজ়ের ছবি পোস্ট করে লিখলেন মার্কিন প্রেসিডেন্ট, ইরানের শান্তিপ্রস্তাব ওড়ানোর পরেই

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ওয়াশিংটনকে। যদিও সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৪
Trump Strait, US President shares Hormuz map

(বাঁ দিকে) হরমুজ় প্রণালীর নতুন নামকরণ করে ছবি পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হরমুজ় প্রণালীর নাম বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! পশ্চিম এশিয়ার ওই গুরুত্বপূর্ণ প্রণালী নিজের নামে ঘোষণা করে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। এই ঘোষণা এমন সময়ে এল যখন আমেরিকা এবং ইরান যুদ্ধ বন্ধ নিয়ে আবার আলোচনা শুরু করেছে।

শনিবার নিজের ট্রুথ সোশ্যালে হরমুজ় প্রণালীর একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। সেই ছবিতে ওই জলপথের নাম ‘ট্রাম্প প্রণালী’ বলে উল্লেখ করা হয়ছে। এই প্রথম নয়, অতীতেও বার বার হরমুজ় প্রণালীকে আমেরিকার ‘ভূখণ্ড’ বলে দাবি করেছেন ট্রাম্প। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে ইরান। তেহরানের মতে, সমাজমাধ্যমে ‘ভূখণ্ড দখল’ হয় না! যদিও ট্রাম্পের নতুন দাবি নিয়ে এখনও পর্যন্ত ইরানের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

হোয়াইট হাউসের বক্তব্য উল্লেখ করে শুক্রবার সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন কর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা করছে। তবে হরমুজ় প্রণালী খুলে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব আমেরিকাকে দেয় ইরান। যদিও সেই প্রস্তাবে সম্মত হয়নি আমেরিকা।

নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভায় যোগ দিতে গিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন ওয়াশিংটনকে। জানিয়েছিলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সপ্তম দিনের শেষে প্রণালী পুনরায় খোলা হবে। তিনি বলেন, ‘‘আমাদের তরফে ইতিমধ্যেই সুনির্দিষ্ট প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বার সিদ্ধান্ত নেওয়ার ভার আমেরিকার।’’ কিন্তু আরাঘচির ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ হোয়াইট হাউসের সূত্র উদ্ধৃত করে জানায়, ট্রাম্প ইরানের প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন। তেহরান পরবর্তী শর্ত পূরণ করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট নতুন করে সেনা অভিযানের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন। সেই আবহে ট্রাম্পের নতুন পোস্ট কূটনৈতিক মহলে আবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল।

Strait of Hormuz

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy