Advertisement
E-Paper

হরমুজ় প্রণালী খুলে সাময়িক যুদ্ধবিরতি, ইরানের প্রস্তাবে ট্রাম্পের ‘না’! মধ্যবর্তী ভোটের পরেই কি ফের মার্কিন হামলা?

নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভায় যোগ দিতে গিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন ওয়াশিংটনকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৬
(বাঁ দিকে) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট’ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ফের ইরানের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে মার্কিন প্রশাসনের অন্দরে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভায় যোগ দিতে গিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন ওয়াশিংটনকে। জানিয়েছিলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সপ্তম দিনের শেষে প্রণালী পুনরায় খোলা হবে। তিনি বলেন, ‘‘আমাদের তরফে ইতিমধ্যেই সুনির্দিষ্ট প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বার সিদ্ধান্ত নেওয়ার ভার আমেরিকার।’’ কিন্তু আরাঘচির ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ হোয়াইট হাউসের সূত্র উদ্ধৃত করে জানায়, ট্রাম্প ইরানের প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন। তেহরান পরবর্তী শর্ত পূরণ করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট নতুন করে সেনা অভিযানের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন।

আরাঘচির দেওয়া প্রস্তাবে বলা হয়েছিল, পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যদি হরমুজ় প্রণালীর উপর নৌ অবরোধ তুলে নেয়, তেলের সরবরাহের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং লেবানন-সহ পুরো পশ্চিম এশীয় অঞ্চলে যুদ্ধবিরতি মেনে চলে, তবে তারা সাত দিনের সাময়িক যুদ্ধবিরতির পরেও হরমুজ় প্রণালী খুলে রাখবে এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরবে। প্রসঙ্গত, গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দ্বিপাক্ষিক সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতেও এই শর্তগুলির উল্লেখ ছিল। তবে হোয়াইট হাউসের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প ইরানের দেওয়া প্রস্তাব বাতিল করলেও বড় ধরনের পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করতে অনিচ্ছুক। কারণ, অন্য সম্ভাব্য সঙ্কটের জন্য অস্ত্র ও গোলাবারুদ মজুত রাখা জরুরি বলে তাঁকে বার্তা দিয়েছে পেন্টাগন। প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুজ পেজ়েশকিয়ান এবং বিদেশমন্ত্রী আরাঘচি চলতি সপ্তাহের গোড়ায় নিউ ইয়র্কে এসেছেন। গত ২২ সেপ্টেম্বর আরাঘচির সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠক হয়েছিল।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
Abbas Araghchi Donald Trump Masoud Pezeshkian US-Iran War

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy