Health Partner
Comfort Partner
Knowledge Partner

কালী পুজোয় সারা দিন উপবাসে থেকে বিপদ ডেকে আনছেন না তো? সময় থাকতে জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

কালী পুজোয় অনেকেই উপোস করে থাকেন। যেহেতু বেশির ভাগ ক্ষেত্রে রাতে পুজো হয়, তাই সারাটা দিন এই উপোস পর্ব চলে। উপোস করার পরেও আপনি যদি নিজের শরীর ভাল রাখতে চান, তবে একটু সতর্ক তো হতেই হবে।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ২২:০০
আর মাত্র কয়েকটা দিন পরে কালী পুজো আর দীপাবলি। সবাই মেতে উঠবে আলোর উৎসবে, মাতৃ আরাধনায়। ঘরে ঘরে থাকবে আনন্দের ছোঁয়া।
০১ / ১৫

কালী পুজোয় অনেকেই উপোস করে থাকেন। যেহেতু বেশির ভাগ ক্ষেত্রে রাতে পুজো হয়, তাই সারাটা দিন এই উপোস পর্ব চলে। যার ফলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় অনেকটাই।
০২ / ১৫

উপোস করার পরেও আপনি যদি নিজের শরীর ভাল রাখতে চান, তবে একটু সতর্ক তো হতেই হবে। এই বিষয়টি নিয়েই কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন পুষ্টিবিদ অনন্যা ভৌমিক।
০৩ / ১৫

উপবাস মানে খাবার বা জল না খেয়ে থাকা নয়, যদি না কোনও বিশেষ নিয়ম থাকে।
০৪ / ১৫

সামান্য খাবার খাওয়ার অনুমতি থাকলে উপবাসের বিশেষ খাবার বা ভাজাভুজি না খেয়ে, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন অনন্যা।
০৫ / ১৫

পুষ্টিবিদের মতে, বিভিন্ন ধরনের ফল, টক দই, দুধ, বাদাম, বিভিন্ন ধরনের বীজ, হালকা রান্না করা সবজি এবং উপবাসে খাওয়া যায় এমন শস্য বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ওট্‌স খাদ্যতালিকায় রাখতে পারেন।
০৬ / ১৫

উপবাসের সময়ে নিজের খাদ্য তালিকায় যেন শুধু লুচি, ভাজাভুজি, মিষ্টি বা সাবুদানা জাতীয় খাবার না থাকে।
০৭ / ১৫

নির্জলা উপবাস না করাই ভাল। যদি জল পান করার অনুমতি থাকে, তা হলে পর্যাপ্ত জল পান করুন।
০৮ / ১৫

উপবাস শেষ হওয়ার পরে একসঙ্গে অনেকটা পরিমাণে খাবার খেয়ে ফেলবেন না। প্রথমে হালকা খাবার খান। তার পরে স্বাভাবিক পরিমাণে খাবার খাবেন।
০৯ / ১৫

আস্তে আস্তে এবং ভাল ভাবে চিবিয়ে খাবার খান। এটা শুধু উপবাসের জন্য নয়। দৈনন্দিন জীবনে যথাযথ হজমের জন্যও এ ভাবে খাবার খাওয়া খুব উপকারী।
১০ / ১৫

দীর্ঘক্ষণ উপবাসের পরে অতিরিক্ত তেল মশলাযুক্ত ভারী খাবার এড়িয়ে চলুন। এর থেকে বদহজম, পেট ফাঁপা বা অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা হতে পারে।
১১ / ১৫

যাঁরা কোনও দীর্ঘমেয়াদী রোগ যেমন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদির জন্য ওষুধ খান, তাঁরা চিকিৎসকের পরামর্শ ছাড়া উপবাস করবেন না। ওষুধ খাওয়ার সময়ও পরিবর্তন করবেন না।
১২ / ১৫

অন্তঃসত্ত্বা, বয়স্ক মানুষ, শিশু, ডায়াবেটিস রোগী, কিডনি বা হার্টের রোগে আক্রান্ত মানুষদের নিজেদের স্বাস্থ্য অনুযায়ী উপবাসের নিয়ম ও খাদ্যতালিকা তৈরি করা প্রয়োজন। এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
১৩ / ১৫

সব শেষে, মনে রাখবেন আপনার শরীর এবং ভাল থাকা সবচেয়ে বেশি জরুরি। তাই নিজের শরীরকে অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন অনন্যা।
১৪ / ১৫

উপবাস করলেও নিজের শরীর ঠিক রাখতে বিশেষজ্ঞের এই পরামর্শগুলি মেনে চলুন। তা হলেই শরীর থাকবে সুস্থ। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy