Advertisement
E-Paper

ব্যাচেলর অফ ফিজ়িক্যাল এডুকেশন কোর্সে ভর্তির সুযোগ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া

এটি একটি আবাসিক কোর্স। জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদের (এনসিটিই) নতুন নিয়ম মেনে পরিচালিত হবে সমগ্র কোর্সটি। মেয়াদ দু’বছরের, যা চার সেমেস্টারের ভাগ করা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ব্যাচেলর অফ ফিজ়িক্যাল এডুকেশন কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এটি একটি আবাসিক কোর্স। জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদের (এনসিটিই) নতুন নিয়ম মেনে পরিচালিত হবে সমগ্র কোর্সটি। মেয়াদ দু’বছরের, যা চার সেমেস্টারের ভাগ করা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা ৫০। এর মধ্যে ৩৪ জন ছাত্র এবং ১৬ জন ছাত্রী ভর্তি হতে পারবেন। এর মধ্যে প্রভারানী ইনস্টিটিউট অফ এডুকেশনে ৫০টি আসন রয়েছে। মোট আসনের ৯০ শতাংশ নবীন প্রার্থীদের জন্য এবং ১০ শতাংশ ইন-সার্ভিস শিক্ষকদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের যোগ্যতার পাশাপাশি নির্দিষ্ট ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেওয়ার শংসাপত্র থাকতে হবে। অথবা ফিজ়িক্যাল এডুকেশন-সহ স্নাতকে নির্দিষ্ট শতাংশ নম্বর থাকতে হবে। ১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

প্র্যাকটিক্যাল বা ফিল্ড টেস্টে ৪০ নম্বর, শিক্ষাগত যোগ্যতায় ৫০ নম্বর এবং ইন্টারভিউয়ে ১০ নম্বর রাখা হয়েছে। এই ধাপগুলিতে উত্তীর্ণ হতে পারলেই মেধার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভর্তি হওয়া যাবে। বিজ্ঞপ্তি দেওয়া অনুযায়ী আবেদনের শেষ দিন ২৫ সেপ্টেম্বর। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ৫ অক্টোবর। ফিল্ড টেস্ট ও ইন্টারভিউ হবে ৭ থেকে ৯ অক্টোবর। আর মেধাতালিকা প্রকাশ করা হবে ১২ অক্টোবর। ক্লাস শুরু হতে পারে ৩ নভেম্বর থেকে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Admission 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy