Advertisement
E-Paper

ভুল তথ্য দিচ্ছেন কর্তৃপক্ষ! সমস্যা হচ্ছে সিবিএসই-র, পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা গেল দেশের সব স্কুলে

আগামী ২০২৭-এর বোর্ডের পরীক্ষার প্রাক্‌-প্রস্তুতি হিসেবে নবম ও একাদশ শ্রেণির নাম নথিভুক্তকরণ (রেজিস্ট্রেশন) এবং দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা বা ‘লিস্ট অফ ক্যান্ডিডেটস’ জমা নেওয়ার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩১
সিবিএসই দফতর।

সিবিএসই দফতর। ছবি: সংগৃহীত।

পরীক্ষার্থীদের নাম, অভিভাবকের পরিচয় এবং বিষয়ভিত্তিক তথ্যে বার বার ভুল করছে স্কুলগুলি। সঠিক সময় সঠিক ভাবে তথ্য জমা না পড়ায় ক্ষোভ প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সিবিএসই-র নির্ধারিত সময়সীমা মেনে সঠিক তথ্য না পাঠানোয় পরীক্ষা পরিচালনা ও সময়মতো ফলপ্রকাশের ক্ষেত্রে প্রশাসনিক বাধার মুখে পড়তে হচ্ছে বোর্ডকে। তাই দেশের সমস্ত অনুমোদিত স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালকদের সতর্ক করে চিঠি পাঠাল সিবিএসই।

আগামী ২০২৭-এর বোর্ডের পরীক্ষার প্রাক্‌-প্রস্তুতি হিসেবে নবম ও একাদশ শ্রেণির নাম নথিভুক্তকরণ (রেজিস্ট্রেশন) এবং দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা বা ‘লিস্ট অফ ক্যান্ডিডেটস’ জমা নেওয়ার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তার আগেই পর্ষদের তরফে এই বার্তা পাঠানো হয়েছে বোর্ডের তরফে।

কেন ক্ষোভ প্রকাশ সিবিএসই-এর?

ভুল বিষয় কোড নির্বাচন: ভুল বিষয় কোড বা কম্বিনেশন জমা দেওয়ার পর তা সংশোধনের জন্য বার বার আবেদন জানাচ্ছে স্কুলগুলি।

ব্যক্তিগত তথ্যে ত্রুটি: পরীক্ষার্থী ও অভিভাবকদের নাম, বানান বা জন্মতারিখে ভুলের কারণে শংসাপত্র তৈরিতে জটিলতা তৈরি হচ্ছে।

সময়সীমা লঙ্ঘন: একাধিকবার বলার পরেও নির্দিষ্ট সময়ে ‘এলওসি’ জমা দিতে ব্যর্থ হচ্ছে কিছু প্রতিষ্ঠান।

বোর্ডের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত তালিকা পাঠানোর আগেই সমস্ত তথ্য অন্তত একবার ভাল ভাবে যাচাই করে নিতে হবে। তালিকায় পরীক্ষার্থীর পুরো নাম, সঠিক বানান, জন্মতারিখ, লিঙ্গ, ক্যাটাগরি, বাবা-মায়ের নাম, সঠিক বিষয় নির্বাচন এবং নির্দিষ্ট ফরম্যাটে ছবি ও স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। পরীক্ষার প্রক্রিয়া নির্বিঘ্ন ও ত্রুটিমুক্ত রাখতে প্রতিটি স্তরে নিখুঁত ও পরিকল্পিত সমন্বয়ের আহ্বান জানিয়েছে সিবিএসই।

CBSE 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy