Advertisement
E-Paper

খাতার স্ক্যান কপি, নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের আবেদন শুরু করল সিবিএসই, কী কী নিয়ম চালু করল বোর্ড?

যে সব শিক্ষার্থী নিজেদের নম্বর নিয়ে অসন্তুষ্ট, তারা এখন অনলাইনেই নিজেদের মূল্যায়িত উত্তরপত্রের স্ক্যান কপি সংগ্রহ করতে পারবে এবং প্রয়োজন মনে করলে নম্বর পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানাতে পারবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৬ ১৩:৫০

ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ২০২৬-এর দশম শ্রেণির মূল ও দ্বিতীয় বোর্ড (ইম্প্রুভমেন্ট) পরীক্ষা শেষ হওয়ার পর, শিক্ষার্থীদের সুবিধার্থে নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শুরু করল। যে সব শিক্ষার্থী নিজেদের নম্বর নিয়ে অসন্তুষ্ট, তারা এখন অনলাইনেই নিজেদের মূল্যায়িত উত্তরপত্রের স্ক্যান কপি সংগ্রহ করতে পারবে এবং প্রয়োজন মনে করলে পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানাতে পারবে।

আবেদনের সময়সূচি ও ফি

বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, উত্তরপত্রের স্ক্যান কপির আবেদন করা যাবে ৫ অগস্ট থেকে ৯ অগস্ট পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য ৩০০ টাকা করে জমা দিতে হবে (যারা স্ক্যান কপি পাবে, কেবল তারাই পরবর্তী ধাপে নম্বর যাচাই বা পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবে)। নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া চলবে ১৬ অগস্ট থেকে ১৯ অগস্ট পর্যন্ত। নম্বর যাচাইয়ের জন্য উত্তরপত্র পিছু ৩০০ টাকা এবং পুনর্মূল্যায়নের জন্য প্রশ্ন প্রতি ১০০ টাকা জমা দিতে হবে।

পরীক্ষার্থীদের জন্য নিয়মাবলী

যে সকল পড়ুয়া শুধু মূল পরীক্ষায় বসেছিল, তারা যে কোনও বিষয়ের খাতার স্ক্যান কপি চাইতে পারে। তবে যারা মূল ও দ্বিতীয়— উভয় পরীক্ষাতেই বসেছে, তারা দু’টি পরীক্ষারই স্ক্যান কপি পেলেও নম্বর যাচাই বা পুনর্মূল্যায়নের জন্য যে কোনও একটি পরীক্ষার (মূল বা দ্বিতীয়) খাতাই বেছে নিতে পারবে।

অনলাইনে ইউপিআই, ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই কেবল আবেদন ফি জমা দেওয়া যাবে। ডাকযোগে বা অফলাইনে কোনও আবেদন বা ড্রাফট গ্রহণ করা হবে না। বোর্ড জানিয়েছে, পুনর্মূল্যায়নের পর নম্বর বাড়তে পারে, কমতে পারে অথবা একই থাকতে পারে। নম্বর পরিবর্তন হলে সংশোধিত নতুন মার্কশিট পাওয়ার আগে, আগের মার্কশিটটি বোর্ডে জমা দিতে হবে। এ ছাড়া নম্বর বাড়লে আবেদনের টাকা স্বয়ংক্রিয় ভাবে পরীক্ষার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। সিবিএসই-র জানানো সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

CBSE 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy