Advertisement
E-Paper

বৃদ্ধি হল ক্ল্যাট ২০২৭-এর আবেদনের সময়সীমা, ৭ নভেম্বর পর্যন্ত ফর্ম জমা দেওয়ার সুযোগ

দেশের বিভিন্ন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। ক্ল্যাটের মাধ্যমে পাঁচ বছরের সমন্বিত স্নাতক স্তরের আইন পাঠ্যক্রম এবং এক বছরের এলএলএম স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তির সুযোগ পাওয়া যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১১:০৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ক্ল্যাট ২০২৭-এর আবেদনের সময়সীমা বৃদ্ধি করল কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ় (এনএলইউ)। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। আবেদন জানাতে হবে পরীক্ষার সরকারি ওয়েবসাইটে।

দেশের বিভিন্ন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। ক্ল্যাটের মাধ্যমে পাঁচ বছরের সমন্বিত স্নাতক স্তরের আইন পাঠ্যক্রম এবং এক বছরের এলএলএম স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তির সুযোগ পাওয়া যায়।

পরীক্ষার নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর ২০২৬ ক্ল্যাট ২০২৭ নেওয়া হবে। পরীক্ষা হবে অফলাইনে। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের ৭ নভেম্বরের মধ্যে অনলাইন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আবেদন ফি কত?

প্রার্থীদের শ্রেণি অনুযায়ী আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে। সাধারণ এবং ওবিসি শ্রেণির প্রার্থীদের দিতে হবে ৪,০০০ টাকা। অন্য দিকে, তফসিলি জাতি, উপজাতি, বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য আবেদন ফি ৩,৫০০ টাকা।

কী ভাবে আবেদন করবেন?

১। প্রথমে ক্ল্যাটের সরকারি ওয়েবসাইট consortiumofnlus.ac.in-এ যেতে হবে।

২। সেখানে ‘ক্ল্যাট ২০২৭ রেজিস্ট্রেশন’ লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

৩। তৈরি হওয়া আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।

৪। এর পর ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

৫। নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

৬। আবেদন সম্পূর্ণ হলে কনফার্মেশন পেজ ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে।

আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য এবং আপলোড করা নথি ভাল করে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ না করলে ক্ল্যাট ২০২৭ পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যাবে না বলেই জানানো হয়েছে।

CLAT

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy