Advertisement
E-Paper

এফএমজিই অক্টোবর ২০২৬-এর রেজিস্ট্রেশন শুরু হল, রইল আবেদনের নিয়ম ও সময়সূচি

আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক অথবা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। এ ছাড়া প্রার্থীর ভারতের বাইরের কোনও স্বীকৃত মেডিক্যাল প্রতিষ্ঠান থেকে প্রাথমিক মেডিক্যাল ডিগ্রি বা সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

‘ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগ্‌জ়ামিনেশন’ (এফএমজিই) অক্টোবর ২০২৬ সেশনের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক অথবা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। এ ছাড়া প্রার্থীর ভারতের বাইরের কোনও স্বীকৃত মেডিক্যাল প্রতিষ্ঠান থেকে প্রাথমিক মেডিক্যাল ডিগ্রি বা সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক।

এফএমজিই অক্টোবর ২০২৬-এর জন্য মোট ফি নির্ধারণ করা হয়েছে ৪,৬৫০ টাকা এবং এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি অন্তর্ভুক্ত। মূল পরীক্ষার ফি ৩,৯৪০.৬৮ টাকা এবং এর সঙ্গে ৭০৯.৩২ টাকা জিএসটি যোগ করা হয়েছে। প্রার্থীরা ইউপিআই, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে এই ফি জমা দিতে পারবেন।

আবেদন পদ্ধতি

১। প্রথমে নিজস্ব ওয়েবসাইট natboard.edu.in-এ গিয়ে ‘এফএমজিই অক্টোবর ২০২৬’ রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

২। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করে লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।

৩। এর পর লগইন করে ব্যক্তিগত ও শিক্ষাগত বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।

৪। নির্দেশিকা অনুযায়ী ছবি, স্বাক্ষর ও বৃদ্ধাঙ্গুলির ছাপ আপলোড করতে হবে।

৫। সমস্ত বিবরণ ভাল করে যাচাই করার পর নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে ফর্মটি ‘সাবমিট’ করতে হবে এবং নিশ্চিতকরণ পেজটি ডাউনলোড করে রেখে দিতে হবে পরবর্তী প্রয়োজনের জন্য।

সময়সূচি

অনলাইন আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ (রাত ১১:৫৫ মিনিট পর্যন্ত)।

আবেদনপত্র সংশোধন: ২৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬।

ছবি সংশোধনের চূড়ান্ত সুযোগ: ৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর ২০২৬।

পরীক্ষার শহর ঘোষণা: ২০ অক্টোবর ২০২৬।

অ্যাডমিট কার্ড প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬।

পরীক্ষার তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

ফলাফল প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে।

আবেদন করার আগে পরীক্ষার্থীরা এনবিইএমএস-এর ওয়েবসাইটে দেওয়া এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জেনে নিতে পারবেন।

doctor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy