Advertisement
E-Paper

যাদবপুরে তৈরি হল ‘সোশ্যাল মিডিয়া সেল’, কমিটির সদস্যেরা নিয়ন্ত্রণ করবেন প্রতিষ্ঠানের সমাজমাধ্যম অ্যাকাউন্ট

বিশ্ববিদ্যালয়ের যাচাই করা তথ্য, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, শিক্ষাক্ষেত্রে সাফল্য এবং অন্য সব প্রয়োজনীয় ঘোষণা যাতে সঠিক সময়ে এবং সুসংহত ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করার দায়িত্ব থাকবে কমিটির উপর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৮:৫০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সামাজমাধ্যমের কাজকর্ম দেখভাল ও পরিচালনার জন্য ‘সোশ্যাল মিডিয়া সেল’ গঠন করলেন কর্তৃপক্ষ। ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই ‘সোশ্যাল মিডিয়া সেল’-এর অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রঞ্জনা দাস, ইতিহাস বিভাগের দেবজিৎ দত্ত, গণিত বিভাগের সঞ্জীবকুমার পাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সন্দীপ সরকার এবং তথ্য প্রযুক্তি বিভাগের তহিদা রহমান।

বিজ্ঞপ্তি আরও জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমের সব কার্যক্রমের সমন্বয় ও তদারকি করবে এই কমিটি। বিশ্ববিদ্যালয়ের যাচাই করা তথ্য, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, শিক্ষাক্ষেত্রে সাফল্য এবং অন্য সব প্রয়োজনীয় ঘোষণা যাতে সঠিক সময়ে এবং সুসংহত ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করার দায়িত্ব থাকবে কমিটির উপর।

বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশাপাশি সল্টলেক ক্যাম্পাসের সামাজমাধ্যম সংক্রান্ত কাজকর্মও এই কমিটির আওতায় থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তথ্য ও ঘোষণাগুলি যাতে নির্ভুল ভাবে এবং একই ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করা যায়, সেই লক্ষ্যেই এই সেল গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Jadavpur University

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy