Advertisement
E-Paper

যুগোপযোগী চারটি বিষয়ে পড়ার সুযোগ দিচ্ছে এনএসওইউ, চাইলে করা যাবে ইন্টার্নশিপও

যুগোপযোগী মোট চারটি বিষয় কোর্স করানো হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। সেগুলি হল— আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, বিজ়নেস এআই, ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস এবং অপারেশন্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৮:২৯
এনএসওইউ।

এনএসওইউ। ছবি: সংগৃহীত।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএওইউ)-র তরফে একাধিক বিষয় পড়ানো হবে। সংশ্লিষ্ট বিষয়গুলিতে পেশাদারি দক্ষতা বৃদ্ধিরও সুযোগ দেওয়া হবে। এ কথা জানিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। আগ্রহীরা এ জন্য অনলাইনেই তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন।

রাজ্যের মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলি আয়োজনের দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর লাইফ লং লার্নিং। যুগোপযোগী মোট চারটি বিষয় কোর্স করানো হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। সেগুলি হল— আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, বিজ়নেস এআই, ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস এবং অপারেশন্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। সমস্ত বিষয়েই সার্টিফিকেট কোর্স করার সুযোগ রয়েছে। আগামী বছরের ১২ জানুয়ারি (সম্ভাব্য তারিখ) থেকে শুরু হবে সমস্ত কোর্সের ক্লাস।

কোর্সগুলি করা যাবে অনলাইনে। তবে পড়ুয়াদের মূল্যায়ন করা হবে অনলাইন এবং অফলাইনে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত আঞ্চলিক কেন্দ্রগুলিতে অফলাইনে পড়ুয়াদের জ্ঞান ও দক্ষতা যাচাই করে দেখা হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ যে কোনও ব্যক্তিই এই কোর্সগুলিতে ভর্তির আবেদন করতে পারবেন। তাঁরা শুধু বিষয় সম্পর্কিত জ্ঞান অর্জনের সুযোগ পাবেন, এমন নয়। একইসঙ্গে পেশাপ্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি করতে ইন্টার্নশিপেরও ব্যবস্থা রয়েছে।

যাঁরা ইন্টার্নশিপ ছাড়া কোর্সগুলি করতে চান, তাঁদের জন্য কোর্স ফি বরাদ্দ করা হয়েছে ১২,০০০ টাকা। অন্য দিকে, ইন্টার্নশিপ-সহ কোর্স করার জন্য বরাদ্দ অর্থমূল্য ১৬,০০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া কিউআর কোড-এ স্ক্যান করলে আবেদনের বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

NSOU

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy