পারফর্মিং আর্টস-এর নানা বিষয় নিয়ে পড়াশোনার আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে নাটক, সঙ্গীত, নৃত্য-সহ পারফর্মিং আর্টসের নানা বিষয়ে ডিগ্রি কোর্সও পড়ানো হয়। তার মধ্যে অন্যতম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ফাইন আর্টস বিভাগের তরফে নাটক-সহ একাধিক বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি। নৃত্য, নাটক, রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, পারকাশন এবং পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত (ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজ়িক) বিভাগে ভর্তি হওয়া যাবে। ২০২২ থেকে ২০২৬-এর মধ্যে যে সমস্ত পড়ুয়া স্নাতক হয়েছেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন স্নাতকোত্তরে। দু’বছরের চারটি সেমেস্টারে ভাগ করা থাকবে সম্পূর্ণ কোর্সটি। শিক্ষাগত যোগ্যতা, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা হবে প্রার্থী। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।