Advertisement
E-Paper

কাজের ফাঁকেই মিলবে প্রস্তুতির সুযোগ! প্রতিযোগিতামূলক পরীক্ষার পাঠ দেবে রবীন্দ্রভারতী

চার মাসের এই প্রশিক্ষণ চলবে প্রতি শনি এবং রবিবার। কোর্স ফি ৬ হাজার টাকা। অগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে প্রশিক্ষণ। ভর্তির জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ১৩:১৫
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)–এর পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি কোর্স করাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এই কোর্সে নেট এবং সেট প্রথম পত্র পড়ানো হবে। চার মাসের এই প্রশিক্ষণ চলবে প্রতি শনি এবং রবিবার। কোর্স ফি ৬ হাজার টাকা। অগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে প্রশিক্ষণ। ভর্তির জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।

পাশাপাশি, আরও একটি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস (ডব্লিউবিসিএস) উইথ কম্বাইন্ড এগ্‌জ়ামিনেশন’ নামে কোর্সটি করাবে এই প্রতিষ্ঠান। এক বছরের এই প্রোগ্রামে সপ্তাহে তিন থেকে চার দিন ক্লাস চলবে। কোর্স ফি ১৮,৫০০ টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন সংখ্যা সীমিত। ‘আগে এলে আগে পাবেন’ নীতিতে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। ইচ্ছুক শিক্ষার্থীরা রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পরে আবেদনপত্র, প্রয়োজনীয় নথি এবং আবেদনমূল্য জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকে।

Admission 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy