সৈনিক স্কুলে ষষ্ঠ ও নবম শ্রেণিতে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য সর্বভারতীয় সৈনিক স্কুল প্রবেশিকা-এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ জন্য সর্বভারতীয় সৈনিক স্কুল-এর নিজস্ব ওয়েবসাইট exams.nta.nic.in/sainik-school-society/-এ যেতে হবে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ
কর্তৃপক্ষ জানিয়েছেন, আবেদন জমা দেওয়ার শেষ দিন: ৩ ডিসেম্বর, ২০২৬
দেরিতে ফি জমা দেওয়ার শেষ দিন: ৬ ডিসেম্বর, ২০২৬
আবেদন সংশোধনের সময়: ৭–৯ ডিসেম্বর, ২০২৬
পরীক্ষার শহরের তথ্য প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৭
প্রবেশপত্র ডাউনলোড: ২৫ জানুয়ারি, ২০২৭
প্রবেশিকা: ৩১ জানুয়ারি, ২০২৭
কখন হবে পরীক্ষা?
৩১ জানুয়ারি, ২০২৭ তারিখে ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে। ষষ্ঠ শ্রেণির পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৪টে ৩০ মিনিট পর্যন্ত এবং নবম শ্রেণির পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। দু’টি পরীক্ষাই হবে কাগজ-কলমে, ওএমআর উত্তরপত্রের মাধ্যমে।
আরও পড়ুন:
ষষ্ঠ শ্রেণির পরীক্ষার ধরন
ষষ্ঠ শ্রেণির প্রবেশিকা পরীক্ষায় মোট ১২৫টি প্রশ্ন থাকবে। পূর্ণমান ৩০০। প্রশ্নপত্রে চারটি বিভাগ থাকবে—
১. ভাষা
২. গণিত
৩. বুদ্ধিমত্তা
৪. সাধারণ জ্ঞান
নবম শ্রেণির পরীক্ষার ধরন
নবম শ্রেণির পরীক্ষায় মোট ১৫০টি প্রশ্ন থাকবে। পূর্ণমান ৪০০। প্রশ্নপত্রে পাঁচটি বিভাগ থাকবে—
১. গণিত
২. বুদ্ধিমত্তা
৩. ইংরেজি
৪. সাধারণ বিজ্ঞান
৫. সমাজবিজ্ঞান
উভয় পরীক্ষাতেই ভুল উত্তরের জন্য কোনও নম্বর কাটা হবে না।
আবেদন ফি কত?
সাধারণ, প্রতিরক্ষা কর্মী ও প্রাক্তন সেনাকর্মীদের সন্তান এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ৮৫০ টাকা। তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের আবেদন ফি ৭০০ টাকা।
কী ভাবে আবেদন করবেন?
১। প্রথমে সর্বভারতীয় সৈনিক স্কুল-এর নিজস্ব ওয়েবসাইট exams.nta.nic.in/sainik-school-society-এ যেতে হবে।
২। ওয়েবসাইটের হোমপেজে সর্বভারতীয় সৈনিক স্কুল প্রবেশিকা ২০২৭-এর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। নতুন পেজ খুললে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৪। এর পর আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
৫। নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
৬। সব শেষে কনফার্মেশন পেজটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিজের কাছে রাখতে হবে।